ঘরেই বানিয়ে নিন ভাইরাল কমলার চা
সামাজিকমাধ্যমে মাঝেমধ্যেই নতুন নতুন খাবার ও পানীয় ভাইরাল হতে দেখা যায়। সম্প্রতি তেমনই আলোচনায় এসেছে সুগন্ধি ও ভিন্ন স্বাদের কমলার চা। টক-মিষ্টি কমলার ঘ্রাণ আর গরম চায়ের স্বাদ একসঙ্গে মিলে তৈরি করে এক অনন্য পানীয়। খুব সহজ কিছু উপকরণ দিয়েই ঘরেই বানিয়ে নেওয়া যায় এই ভাইরাল কমলার চা। চাইলে আপনিও ঘরে বসেই উপভোগ করতে পারেন ভিন্ন স্বাদের এই চায়ের স্বাদ। রইলো রেসিপি- উপকরণ কমলা ১টি চা-পাতি ১ চিমটি মধু ১ চামচ তেজপাতা ১টি এলাচ ২টি থেঁতো করা ছোট দারুচিনি টুকরো ২টি আরও পড়ুন: ইফতারে প্রশান্তি দেবে দুধ তরমুজের ঠান্ডা শরবত ঈদের বিশেষ পদ লেবু মাছে ভাত ঘরেই বানান শাহি রেশমি বিফ স্ট্রোগানফ বিরিয়ানি যেভাবে তৈরি করবেন প্রথমে একটি কমলা থেকে রস বের করে নিন। এরপর চুলায় হাড়িতে পানি গরম করে তাতে দিয়ে দিন চাপতি, তেজপাতা, এলাচ আর থেতো দারুচিনি। এটি ২-৩ মিনিট সেদ্ধ করে নামিয়ে নিন। এবার একটি কাপে অর্ধেক পর্যন্ত কমলার রস নিন। এরপর তাতে ধীরে ধীরে যোগ করুন গরম পানির মিশ্রণটি। সবশেষে মধু দিয়ে দিন। ব্যস তৈরি হয়ে গেলো ভাইরাল কমলার চা। জেএস/
সামাজিকমাধ্যমে মাঝেমধ্যেই নতুন নতুন খাবার ও পানীয় ভাইরাল হতে দেখা যায়। সম্প্রতি তেমনই আলোচনায় এসেছে সুগন্ধি ও ভিন্ন স্বাদের কমলার চা। টক-মিষ্টি কমলার ঘ্রাণ আর গরম চায়ের স্বাদ একসঙ্গে মিলে তৈরি করে এক অনন্য পানীয়। খুব সহজ কিছু উপকরণ দিয়েই ঘরেই বানিয়ে নেওয়া যায় এই ভাইরাল কমলার চা। চাইলে আপনিও ঘরে বসেই উপভোগ করতে পারেন ভিন্ন স্বাদের এই চায়ের স্বাদ। রইলো রেসিপি-
উপকরণ
- কমলা ১টি
- চা-পাতি ১ চিমটি
- মধু ১ চামচ
- তেজপাতা ১টি
- এলাচ ২টি
- থেঁতো করা ছোট দারুচিনি টুকরো ২টি
আরও পড়ুন:
- ইফতারে প্রশান্তি দেবে দুধ তরমুজের ঠান্ডা শরবত
- ঈদের বিশেষ পদ লেবু মাছে ভাত
- ঘরেই বানান শাহি রেশমি বিফ স্ট্রোগানফ বিরিয়ানি
যেভাবে তৈরি করবেন
প্রথমে একটি কমলা থেকে রস বের করে নিন। এরপর চুলায় হাড়িতে পানি গরম করে তাতে দিয়ে দিন চাপতি, তেজপাতা, এলাচ আর থেতো দারুচিনি। এটি ২-৩ মিনিট সেদ্ধ করে নামিয়ে নিন। এবার একটি কাপে অর্ধেক পর্যন্ত কমলার রস নিন। এরপর তাতে ধীরে ধীরে যোগ করুন গরম পানির মিশ্রণটি। সবশেষে মধু দিয়ে দিন। ব্যস তৈরি হয়ে গেলো ভাইরাল কমলার চা।
জেএস/
What's Your Reaction?