ঘরেই বানিয়ে নিন রেস্টুরেন্ট স্টাইলের কাবাব

রেস্টুরেন্টে গেলেই ধোঁয়া ওঠা সুস্বাদু কাবাবের গন্ধ যেন জিভে জল এনে দেয়। তবে চাইলে সেই একই স্বাদ এবার খুব সহজেই তৈরি করতে পারেন নিজের ঘরেই। সঠিক মসলা আর কিছু সহজ কৌশল জানলেই ঘরোয়া আয়োজনে মিলবে একদম রেস্টুরেন্ট স্টাইলের নরম, রসালো ও মুখরোচক কাবাব। পরিবার কিংবা অতিথি আপ্যায়নে এই কাবাব হতে পারে বিশেষ আকর্ষণ। রইলো রেসিপি- উপকরণ হাড়ছাড়া গরুর মাংস আধা কেজি (পছন্দ অনুযায়ী খাসি কিংবা মুরগীর মাংসও নিতে পারেন) ছোলার ডাল ১ কাপ পেঁয়াজ কুচি আধা কাপ আদাবাটা ১ চা চামচ রসুন বাটা ১ চা চামচ ডিম ১টি লবণ স্বাদমতো গরম মসলা গুঁড়া ১ চা চামচ শুকনা মরিচ ৫-৬টি তেল ভাজার জন্য আরও পড়ুন: ছুটির দুপুরে পাতে রাখুন দই বিফ কলার খোসা দিয়েই বানিয়ে নিন বাহারি সব পদ এখনই সময় কাঁচা কাঁঠাল রান্নার, রইলো রেসিপি যেভাবে তৈরি করবেন প্রথমেই মাংস ভালোভাবে ধুয়ে তার সঙ্গে ছোলার ডাল, গরম মসলা, শুকনা মরিচ, আদা-রসুন বাটা, লবণ এবং অল্প পানি দিয়ে মাঝারি আঁচে সিদ্ধ করে নিন। সব উপকরণ ভালোভাবে সিদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিন। এবার একটি ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এরপর মিশ্রণটি ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা হয়ে

ঘরেই বানিয়ে নিন রেস্টুরেন্ট স্টাইলের কাবাব

রেস্টুরেন্টে গেলেই ধোঁয়া ওঠা সুস্বাদু কাবাবের গন্ধ যেন জিভে জল এনে দেয়। তবে চাইলে সেই একই স্বাদ এবার খুব সহজেই তৈরি করতে পারেন নিজের ঘরেই। সঠিক মসলা আর কিছু সহজ কৌশল জানলেই ঘরোয়া আয়োজনে মিলবে একদম রেস্টুরেন্ট স্টাইলের নরম, রসালো ও মুখরোচক কাবাব। পরিবার কিংবা অতিথি আপ্যায়নে এই কাবাব হতে পারে বিশেষ আকর্ষণ। রইলো রেসিপি-

উপকরণ

  • হাড়ছাড়া গরুর মাংস আধা কেজি (পছন্দ অনুযায়ী খাসি কিংবা মুরগীর মাংসও নিতে পারেন)
  • ছোলার ডাল ১ কাপ
  • পেঁয়াজ কুচি আধা কাপ
  • আদাবাটা ১ চা চামচ
  • রসুন বাটা ১ চা চামচ
  • ডিম ১টি
  • লবণ স্বাদমতো
  • গরম মসলা গুঁড়া ১ চা চামচ
  • শুকনা মরিচ ৫-৬টি
  • তেল ভাজার জন্য

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

প্রথমেই মাংস ভালোভাবে ধুয়ে তার সঙ্গে ছোলার ডাল, গরম মসলা, শুকনা মরিচ, আদা-রসুন বাটা, লবণ এবং অল্প পানি দিয়ে মাঝারি আঁচে সিদ্ধ করে নিন।

সব উপকরণ ভালোভাবে সিদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিন। এবার একটি ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এরপর মিশ্রণটি ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা হয়ে গেলে মাংসের মিশ্রণটির সঙ্গে ডিম ও পেঁয়াজ কুচি মাখিয়ে নিন। এরপর অল্প অল্প মিশ্রণ নিয়ে কাবাব বানিয়ে নিন। সবশেষে ডুবো তেলে মচমচে করে ভেজে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো রেস্টুরেন্ট স্টাইলের কাবাব। এবার গরম গরম উপভোগ করুন মজাদার এই পদটি।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow