ঘরের ওপর গাছ পড়া নিয়ে সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরের সালথায় ঘরের ওপর গাছ পড়ায় দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।  শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা সাধুর পাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৭ মে) ঝড়ে মুন্নু মোল্যার একটি গাছ তুহিন মোল্যার ঘরের ওপর পড়ে। মুন্নু মোল্যা নিজ খরচে ঘরটি মেরামত করে দেন। তবে মেরামতের পরও ঘরের চালা দিয়ে বৃষ্টির পানি পড়ে তুহিন মোল্যার সংরক্ষিত পেঁয়াজ ভিজে যায়। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। সংঘর্ষে উভয় পরিবারের ১০ জন আহত হন।  আহতরা হলেন- একই গ্রামের আলম মাতুব্বরের ছেলে মুন্নু মাতুব্বর, তার ছেলে মারুফ মোল্যা, রুপক মোল্যা, মামুন মোল্যা ও এক নারী। অন্য পক্ষের আলেম মাতুব্বরের আরেক ছেলে হায়দার মোল্যা, শামসু মোল্যার ছেলে খলিল মোল্যা, হায়দার মোল্যার ছেলে দিপু মোল্যা, মনির মোল্যা, তুহিন মোল্যা ও আরও এক নারী। জানা গেছে, মুন্নু মোল্যা ও হায়দার মোল্যা আপন সহোদর ভাই। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সালথা থানার ভা

ঘরের ওপর গাছ পড়া নিয়ে সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরের সালথায় ঘরের ওপর গাছ পড়ায় দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। 

শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা সাধুর পাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৭ মে) ঝড়ে মুন্নু মোল্যার একটি গাছ তুহিন মোল্যার ঘরের ওপর পড়ে। মুন্নু মোল্যা নিজ খরচে ঘরটি মেরামত করে দেন। তবে মেরামতের পরও ঘরের চালা দিয়ে বৃষ্টির পানি পড়ে তুহিন মোল্যার সংরক্ষিত পেঁয়াজ ভিজে যায়। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। সংঘর্ষে উভয় পরিবারের ১০ জন আহত হন। 

আহতরা হলেন- একই গ্রামের আলম মাতুব্বরের ছেলে মুন্নু মাতুব্বর, তার ছেলে মারুফ মোল্যা, রুপক মোল্যা, মামুন মোল্যা ও এক নারী।

অন্য পক্ষের আলেম মাতুব্বরের আরেক ছেলে হায়দার মোল্যা, শামসু মোল্যার ছেলে খলিল মোল্যা, হায়দার মোল্যার ছেলে দিপু মোল্যা, মনির মোল্যা, তুহিন মোল্যা ও আরও এক নারী। জানা গেছে, মুন্নু মোল্যা ও হায়দার মোল্যা আপন সহোদর ভাই। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow