ঘুষ দাবির অভিযোগ তদন্তে কাজ শুরু হয়েছে: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিকে জামিন করিয়ে দেওয়ার আশ্বাসে ঘুষ দাবির অভিযোগ তদন্তে গঠিত কমিটি কাজ শুরু করেছে। বুধবার (১১ মার্চ) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের সামনে একটি প্রশ্ন উত্থাপিত হয়েছে বা একটি অভিযোগ এসেছে, যে অভিযোগটাকে আমরা হালকাভাবে দেখছি না। একইসঙ্গে এই ট্রাইব্যুনালে আরও যদি কোনো অভিযোগ থেকে থাকে, এই সমস্ত বিষয়ে আমরা একটি বিস্তারিত তথ্য উদ্ঘাটন করার জন্য আমার নেতৃত্বে একটি কমিটি গঠন করেছি।’ ‘এখানে সামনে আরও তিনজন আছেন। আরও একজন আছেন, তিনি আজকে শারীরিক কারণে অনুপস্থিত। আমরা পাঁচ সদস্যবিশিষ্ট একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি করেছি। আজকে আমরা চারজন একত্রে বসেছি।’ তিনি আরও বলেন, ‘আমাদের এই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তিবর্গ যদি কোনো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন, সেই বিষয়েও আমরা তথ্য উদ্ঘাটন করব।’ ‘যদি তাদের বিরুদ্ধে সাবস্টেনটিভ কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেব।’ উল্লেখ্য, স

ঘুষ দাবির অভিযোগ তদন্তে কাজ শুরু হয়েছে: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিকে জামিন করিয়ে দেওয়ার আশ্বাসে ঘুষ দাবির অভিযোগ তদন্তে গঠিত কমিটি কাজ শুরু করেছে।

বুধবার (১১ মার্চ) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের সামনে একটি প্রশ্ন উত্থাপিত হয়েছে বা একটি অভিযোগ এসেছে, যে অভিযোগটাকে আমরা হালকাভাবে দেখছি না। একইসঙ্গে এই ট্রাইব্যুনালে আরও যদি কোনো অভিযোগ থেকে থাকে, এই সমস্ত বিষয়ে আমরা একটি বিস্তারিত তথ্য উদ্ঘাটন করার জন্য আমার নেতৃত্বে একটি কমিটি গঠন করেছি।’

‘এখানে সামনে আরও তিনজন আছেন। আরও একজন আছেন, তিনি আজকে শারীরিক কারণে অনুপস্থিত। আমরা পাঁচ সদস্যবিশিষ্ট একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি করেছি। আজকে আমরা চারজন একত্রে বসেছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের এই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তিবর্গ যদি কোনো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন, সেই বিষয়েও আমরা তথ্য উদ্ঘাটন করব।’

‘যদি তাদের বিরুদ্ধে সাবস্টেনটিভ কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেব।’

উল্লেখ্য, সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ ওঠার পর মঙ্গলবার পাঁচ সদস্যের এই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এই কমিটির প্রধান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow