ঘুষের অভিযোগে বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়: চিফ প্রসিকিউটর

কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষের অভিযোগ উঠলে তা ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়াকে শতভাগ প্রশ্নবিদ্ধ এবং ইমেজ সংকট হয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি একথা বলেন। তিনি বলেন, অভিযোগের ঘটনার বিষয়টি আমরা অভ্যন্তরীণ তদন্ত করবো। দুর্নীতির সঙ্গে কারও সুতা পরিমাণ সংশ্লিষ্টতা পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। টিমওয়ার্ক কাজে চিফ প্রসিকিউটর দায় এড়াতে পারেন কি না এবং ট্রাইব্যুনাল প্রশ্নবিদ্ধ হয় কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচারাধীন মামলার আসামিকে সুবিধা দেওয়ায় বিষয়ে ঘুষ চাওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রশ্নবিদ্ধ হয়। এফএইচ/জেএইচ

ঘুষের অভিযোগে বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়: চিফ প্রসিকিউটর

কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষের অভিযোগ উঠলে তা ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়াকে শতভাগ প্রশ্নবিদ্ধ এবং ইমেজ সংকট হয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি একথা বলেন।

তিনি বলেন, অভিযোগের ঘটনার বিষয়টি আমরা অভ্যন্তরীণ তদন্ত করবো। দুর্নীতির সঙ্গে কারও সুতা পরিমাণ সংশ্লিষ্টতা পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

টিমওয়ার্ক কাজে চিফ প্রসিকিউটর দায় এড়াতে পারেন কি না এবং ট্রাইব্যুনাল প্রশ্নবিদ্ধ হয় কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচারাধীন মামলার আসামিকে সুবিধা দেওয়ায় বিষয়ে ঘুষ চাওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রশ্নবিদ্ধ হয়।

এফএইচ/জেএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow