চকবাজারে কারখানার ভেতরে একজনকে হত্যার অভিযোগ
রাজধানীর চকবাজারের কামালবাগ এলাকায় একটি কারখানার ভেতরে ইউনুস মিয়া নামের একজনকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ মে) দুপুরে স্থানীয় মোরশেদ মিয়ার কারখানা থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তথ্যটি নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, স্থানীয়দের খবরে পুলিশ গিয়ে মৃত অবস্থায় ইউনুস মিয়াকে উদ্ধার করে। তার মাথায় আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত ইউনুস ড্রেনের ময়লা পরিষ্কারের কাজ করতেন। কে বা কারা হত্যা করেছে তা জানা যায়নি। কারখানার কাউকে পাওয়া যায়নি বলে জানান ওসি মামুন। তিনি বলেন, ‘এটা সন্দেহজনক। ঘটনাস্থলে নিহত ব্যক্তির মরদেহ ছাড়া আর কেউ ছিল না। মালিকসহ অন্য যারা ওই কারখানায় কাজ করেন, তাদের খোঁজ নেওয়া হচ্ছে।’
রাজধানীর চকবাজারের কামালবাগ এলাকায় একটি কারখানার ভেতরে ইউনুস মিয়া নামের একজনকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ মে) দুপুরে স্থানীয় মোরশেদ মিয়ার কারখানা থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তথ্যটি নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, স্থানীয়দের খবরে পুলিশ গিয়ে মৃত অবস্থায় ইউনুস মিয়াকে উদ্ধার করে। তার মাথায় আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহত ইউনুস ড্রেনের ময়লা পরিষ্কারের কাজ করতেন। কে বা কারা হত্যা করেছে তা জানা যায়নি।
কারখানার কাউকে পাওয়া যায়নি বলে জানান ওসি মামুন। তিনি বলেন, ‘এটা সন্দেহজনক। ঘটনাস্থলে নিহত ব্যক্তির মরদেহ ছাড়া আর কেউ ছিল না। মালিকসহ অন্য যারা ওই কারখানায় কাজ করেন, তাদের খোঁজ নেওয়া হচ্ছে।’
What's Your Reaction?