চট্টগ্রাম নগরে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি আরও ১৫

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আসা আরও ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাই নগর এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। উপজেলাগুলোতে এসময় নতুন কোনো রোগী ভর্তির তথ্য পাওয়া যায়নি। প্রতিবেদন অনুযায়ী, এ নিয়ে জেলায় হাম সন্দেহে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে। সবাই চট্টগ্রাম মহানগর এলাকায় বসবাস করেন। এদিকে, নতুন করে ল্যাব পরীক্ষায় কোনো রোগীর হাম শনাক্ত হয়নি। তবে এখন পর্যন্ত জেলায় মোট ৩৭ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এর মধ্যে ২৬ জন মহানগরের এবং ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, নতুন করে চারটি নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ৪১৩টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলো। চিকিৎসা শেষে এখন পর্যন্ত ২০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এমআরএএইচ/একিউএফ

চট্টগ্রাম নগরে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি আরও ১৫

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আসা আরও ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাই নগর এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। উপজেলাগুলোতে এসময় নতুন কোনো রোগী ভর্তির তথ্য পাওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, এ নিয়ে জেলায় হাম সন্দেহে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে। সবাই চট্টগ্রাম মহানগর এলাকায় বসবাস করেন।

এদিকে, নতুন করে ল্যাব পরীক্ষায় কোনো রোগীর হাম শনাক্ত হয়নি। তবে এখন পর্যন্ত জেলায় মোট ৩৭ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এর মধ্যে ২৬ জন মহানগরের এবং ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, নতুন করে চারটি নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ৪১৩টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলো। চিকিৎসা শেষে এখন পর্যন্ত ২০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এমআরএএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow