চট্টগ্রাম বোর্ডে এইচএসসির ইংরেজি প্রথম পত্রে অনুপস্থিত ২১১২
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার এইচএসসির ইংরেজি প্রথম পত্র (আবশ্যিক) পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এই বোর্ডের অধীন পাঁচ জেলার ১১৪টি কেন্দ্রে মোট ৮৯ হাজার ৩৭৭ জনের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৮৭ হাজার ২৬৫ জন। অনুপস্থিত ছিলেন ২১১২ জন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ২.৩০ শতাংশ। অসদুপায় অবলম্বনের দায়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) পরীক্ষা শেষে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রাম জেলায় ৬৫ হাজার ১৫৫ পরীক্ষার্থীর মধ্যে ৬৩ হাজার ৮২১ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৩৩৪ জন। এ জেলায় দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কক্সবাজারে ১১ হাজার ৫৬৮ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ১১ হাজার ২২৩ জন। অনুপস্থিত ছিলেন ৩৪৫ জন। সেখানে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রাঙ্গামাটিতে ৪ হাজার ৯৬৩ পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৮৩০ জন এবং খাগড়াছড়িতে ৬ হাজার ৫২১ পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৩৩৮ জন পরীক্ষায় অংশ নেন। দুই জেলায় অনুপস্থিত ছিলেন যথাক্রমে ১৩৩ ও ১৮৩ জন। বান্দরবানে ৩ হাজার ২৭৩ পরীক্ষা
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার এইচএসসির ইংরেজি প্রথম পত্র (আবশ্যিক) পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এই বোর্ডের অধীন পাঁচ জেলার ১১৪টি কেন্দ্রে মোট ৮৯ হাজার ৩৭৭ জনের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৮৭ হাজার ২৬৫ জন। অনুপস্থিত ছিলেন ২১১২ জন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ২.৩০ শতাংশ। অসদুপায় অবলম্বনের দায়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) পরীক্ষা শেষে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রাম জেলায় ৬৫ হাজার ১৫৫ পরীক্ষার্থীর মধ্যে ৬৩ হাজার ৮২১ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৩৩৪ জন। এ জেলায় দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
কক্সবাজারে ১১ হাজার ৫৬৮ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ১১ হাজার ২২৩ জন। অনুপস্থিত ছিলেন ৩৪৫ জন। সেখানে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রাঙ্গামাটিতে ৪ হাজার ৯৬৩ পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৮৩০ জন এবং খাগড়াছড়িতে ৬ হাজার ৫২১ পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৩৩৮ জন পরীক্ষায় অংশ নেন। দুই জেলায় অনুপস্থিত ছিলেন যথাক্রমে ১৩৩ ও ১৮৩ জন।
বান্দরবানে ৩ হাজার ২৭৩ পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ১৫৬ জন পরীক্ষায় অংশ নেন। সেখানে অনুপস্থিত ছিলেন ১১৭ জন। এই তিন জেলায় কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানায়, বহিষ্কৃত তিন পরীক্ষার্থী হলেন কক্সবাজারের কুতুবদিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, চট্টগ্রামের সরাইপাড়া সিটি করপোরেশন কলেজের শিক্ষার্থী এবং ওমরগনি এমইএস কলেজের এক শিক্ষার্থী।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, পাঁচ জেলার জেলা প্রশাসকদের দেওয়া তথ্য অনুযায়ী ১১৪টি কেন্দ্রেই সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এমআরএএইচ/এমআইএইচএস
What's Your Reaction?