চট্টগ্রাম বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার্থী প্রায় ১ লাখ
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে শুরু হবে এবারের এইচএসসি পরীক্ষা। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ৯৯ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী অংশ নেবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় মোট ১১৪টি কেন্দ্রে ২৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। বিভাগভিত্তিক পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ২৩ হাজার ৯০৩ জন, মানবিক বিভাগে ৪৪ হাজার ২৩৮ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৩১ হাজার ৫৩৯ জন এবং গার্হস্থ্য বিজ্ঞান বিভাগে ৮ জন পরীক্ষার্থী রয়েছে। জেলাভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যার মধ্যে চট্টগ্রাম মহানগরে ৩৬ হাজার ৬৮৩ জন, চট্টগ্রাম জেলায় ৭০ হাজার ৯৭৪ জন, কক্সবাজারে ১২ হাজার ২৫৫ জন, রাঙামাটিতে ৫ হাজার ৪৩৯ জন, খাগড়াছড়িতে ৭ হাজার ৩৫৩ জন এবং বান্দরবানে ৩ হাজার ৬৬৭ জন পরীক্ষার্থী অংশ নেবে। অন্যদিকে, জেলাভিত্তিক পরীক্ষা কেন্দ্রের সংখ্যা হলো চট্টগ্রাম মহানগরে ২৬টি, চট্টগ্রাম জেলায় ৬৮টি, কক্সবাজারে ১৮টি, রাঙামাটিতে ১০টি, খা
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে শুরু হবে এবারের এইচএসসি পরীক্ষা।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ৯৯ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী অংশ নেবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় মোট ১১৪টি কেন্দ্রে ২৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।
বিভাগভিত্তিক পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ২৩ হাজার ৯০৩ জন, মানবিক বিভাগে ৪৪ হাজার ২৩৮ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৩১ হাজার ৫৩৯ জন এবং গার্হস্থ্য বিজ্ঞান বিভাগে ৮ জন পরীক্ষার্থী রয়েছে।
জেলাভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যার মধ্যে চট্টগ্রাম মহানগরে ৩৬ হাজার ৬৮৩ জন, চট্টগ্রাম জেলায় ৭০ হাজার ৯৭৪ জন, কক্সবাজারে ১২ হাজার ২৫৫ জন, রাঙামাটিতে ৫ হাজার ৪৩৯ জন, খাগড়াছড়িতে ৭ হাজার ৩৫৩ জন এবং বান্দরবানে ৩ হাজার ৬৬৭ জন পরীক্ষার্থী অংশ নেবে।
অন্যদিকে, জেলাভিত্তিক পরীক্ষা কেন্দ্রের সংখ্যা হলো চট্টগ্রাম মহানগরে ২৬টি, চট্টগ্রাম জেলায় ৬৮টি, কক্সবাজারে ১৮টি, রাঙামাটিতে ১০টি, খাগড়াছড়িতে ১০টি এবং বান্দরবানে ৮টি।
এ বিষয়ে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী জানিয়েছেন, পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এছাড়া পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিদ্যুৎ বিভাগকে চিঠি দেওয়া হয়েছে, যাতে কেন্দ্রগুলোতে বিদ্যুৎ বিভ্রাট না ঘটে।
পরীক্ষা চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম মহানগরের সব পরীক্ষা কেন্দ্রের আশপাশে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
What's Your Reaction?