চট্টগ্রামে কুকি-চিনের জন্য তৈরি পোশাক ধ্বংস করলো পুলিশ

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় জব্দ করা কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিপুল পরিমাণ পোশাক আদালতের নির্দেশে ধ্বংস করেছে পুলিশ। বিচারিক কার্যক্রমের জন্য ১০০ পিস সংরক্ষণে রেখে বাকি পোশাক আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। বুধবার (৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ। তিনি জানান, বায়েজিদ থানার একটি মামলার পরিপ্রেক্ষিতে জব্দ করা আলামত দীর্ঘদিন সংরক্ষণে নিরাপত্তা ঝুঁকি ও স্থান সংকুলানের সমস্যা তৈরি হচ্ছিল। এ কারণে আদালত ৩১ হাজার ৭৭৫ পিস পোশাক ধ্বংসের নির্দেশ দেন। এর মধ্যে ১০০ পিস বিচারিক কার্যক্রমের জন্য আদালতের মালখানায় সংরক্ষণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৭ মে রাতে নগরের মোজাফফর নগর এলাকায় রিংভো অ্যাপারেলস নামের একটি গুদাম থেকে কেএনএফের জন্য তৈরি ২০ হাজার ৩০০ পিস ইউনিফর্ম জব্দ করা হয়। পরে একই বছরের ২৬ মে দিনগত রাতে বায়েজিদ থানার নয়াহাট এলাকার আরেকটি গুদাম থেকে আরও ১১ হাজার ৭৮৫ পিস ইউনিফর্ম উদ্ধার করা হয়। এসব পোশাক পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের জন্য তৈরি করা হয়েছিল বলে মামলার

চট্টগ্রামে কুকি-চিনের জন্য তৈরি পোশাক ধ্বংস করলো পুলিশ

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় জব্দ করা কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিপুল পরিমাণ পোশাক আদালতের নির্দেশে ধ্বংস করেছে পুলিশ। বিচারিক কার্যক্রমের জন্য ১০০ পিস সংরক্ষণে রেখে বাকি পোশাক আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।

বুধবার (৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

তিনি জানান, বায়েজিদ থানার একটি মামলার পরিপ্রেক্ষিতে জব্দ করা আলামত দীর্ঘদিন সংরক্ষণে নিরাপত্তা ঝুঁকি ও স্থান সংকুলানের সমস্যা তৈরি হচ্ছিল। এ কারণে আদালত ৩১ হাজার ৭৭৫ পিস পোশাক ধ্বংসের নির্দেশ দেন। এর মধ্যে ১০০ পিস বিচারিক কার্যক্রমের জন্য আদালতের মালখানায় সংরক্ষণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৭ মে রাতে নগরের মোজাফফর নগর এলাকায় রিংভো অ্যাপারেলস নামের একটি গুদাম থেকে কেএনএফের জন্য তৈরি ২০ হাজার ৩০০ পিস ইউনিফর্ম জব্দ করা হয়। পরে একই বছরের ২৬ মে দিনগত রাতে বায়েজিদ থানার নয়াহাট এলাকার আরেকটি গুদাম থেকে আরও ১১ হাজার ৭৮৫ পিস ইউনিফর্ম উদ্ধার করা হয়।

এসব পোশাক পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের জন্য তৈরি করা হয়েছিল বলে মামলার তদন্তে উল্লেখ করা হয়েছে।

এমআরএএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow