চট্টগ্রামে কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড়
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা। তাদের আনাগোনায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম-১০ আসনের রামপুর উত্তর আগ্রাবাদ হাজী আব্দুর রহমান সিটি করপোরেশন কিন্ডারগার্টেন স্কুলের সামনে ভোর ৬টার দিকে এ দীর্ঘ লাইন দেখা যায়। ভোটাররা জানান, নতুন সকালে প্রথম ভোট দিতে এসেছেন তারা। ভোটার মো. সোহাগ কালবেলাকে বলেন, পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোরে এসে লাইনে দাঁড়িয়েছেন। আশা করছি ভোট দিয়ে বাসায় যেতে পারব। পরিবেশ সুষ্ঠু রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষণীয়। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট দিতে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা মামুনুর রশীদ মামুন বলেন, দীর্ঘ ১৭ বছর পর ভোট দিতে এসেছি। ফ্যাসিবাদের বিদায় হয়েছে, এবার নতুন দিন শুরুর ভোর হলো আজ। আরেক ভোটার মো. কামাল কালবেলাকে বলেন, ভোট দিতে ভোরে লাইনে দাঁড়িয়ে আছি। দীর্ঘ লাইন হওয়ায় অনেক পিছনে দাঁড়াতে হয়েছে। ভোটকেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে।
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা। তাদের আনাগোনায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম-১০ আসনের রামপুর উত্তর আগ্রাবাদ হাজী আব্দুর রহমান সিটি করপোরেশন কিন্ডারগার্টেন স্কুলের সামনে ভোর ৬টার দিকে এ দীর্ঘ লাইন দেখা যায়।
ভোটাররা জানান, নতুন সকালে প্রথম ভোট দিতে এসেছেন তারা। ভোটার মো. সোহাগ কালবেলাকে বলেন, পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোরে এসে লাইনে দাঁড়িয়েছেন। আশা করছি ভোট দিয়ে বাসায় যেতে পারব। পরিবেশ সুষ্ঠু রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষণীয়। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ভোট দিতে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা মামুনুর রশীদ মামুন বলেন, দীর্ঘ ১৭ বছর পর ভোট দিতে এসেছি। ফ্যাসিবাদের বিদায় হয়েছে, এবার নতুন দিন শুরুর ভোর হলো আজ।
আরেক ভোটার মো. কামাল কালবেলাকে বলেন, ভোট দিতে ভোরে লাইনে দাঁড়িয়ে আছি। দীর্ঘ লাইন হওয়ায় অনেক পিছনে দাঁড়াতে হয়েছে। ভোটকেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে।
What's Your Reaction?