চট্টগ্রামে গণমাধ্যমকর্মীদের প্রীতি ম্যাচ

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে চট্টগ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে একটি প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) রাত ১১টায় চট্টগ্রামের ফরচুন স্পোর্টস এরিনা টার্ফে অনুষ্ঠিত ম্যাচে বিতর্কিত একটি পেনাল্টির সুবাদে ব্রাজিল দল ২-০ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে। চট্টগ্রামে কর্মরত বিভিন্ন দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের মধ্যে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকেরা এই প্রীতিম্যাচে অংশ নেন। ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জগলুল হোসেন নয়ন। খেলা শুরুর আগে এবং শেষে দুই দলের খেলোয়াড়েরা পরস্পরের সঙ্গে করমর্দন করেন এবং নিজ নিজ দলের আসন্ন বিশ্বকাপ জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন। ম্যাচের প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় আর্জেন্টিনা। একের পর এক আক্রমণ চালিয়ে ব্রাজিলের গোলবারে অন্তত আটটি সরাসরি শট নিলেও তারা গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে বিতর্কিত একটি পেনাল্টি পেয়ে এগিয়ে যায় ব্রাজিল। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি আর্জেন্টিনা। খেলা শেষ হওয়ার আগে আরও একটি গোল করে নিজেদের জয় নিশ্চ

চট্টগ্রামে গণমাধ্যমকর্মীদের প্রীতি ম্যাচ

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে চট্টগ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে একটি প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) রাত ১১টায় চট্টগ্রামের ফরচুন স্পোর্টস এরিনা টার্ফে অনুষ্ঠিত ম্যাচে বিতর্কিত একটি পেনাল্টির সুবাদে ব্রাজিল দল ২-০ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে।

চট্টগ্রামে কর্মরত বিভিন্ন দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের মধ্যে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকেরা এই প্রীতিম্যাচে অংশ নেন।

ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জগলুল হোসেন নয়ন। খেলা শুরুর আগে এবং শেষে দুই দলের খেলোয়াড়েরা পরস্পরের সঙ্গে করমর্দন করেন এবং নিজ নিজ দলের আসন্ন বিশ্বকাপ জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।

ম্যাচের প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় আর্জেন্টিনা। একের পর এক আক্রমণ চালিয়ে ব্রাজিলের গোলবারে অন্তত আটটি সরাসরি শট নিলেও তারা গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে বিতর্কিত একটি পেনাল্টি পেয়ে এগিয়ে যায় ব্রাজিল। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি আর্জেন্টিনা। খেলা শেষ হওয়ার আগে আরও একটি গোল করে নিজেদের জয় নিশ্চিত করে ব্রাজিল।

অনুষ্ঠান শেষে অতিথিরা দুই দলের খেলোয়াড় ও টিম প্রতিনিধিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এমআরএএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow