চট্টগ্রামে ছাত্রলীগ-যুবলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন পাঠানটুলি এলাকায় মিছিলে জড়ো হওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও তাঁতী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) পুলিশের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাঠানটুলি আজিজ বোর্ডিংয়ের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নেতাকর্মীরা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মো. আসাদ রায়হান (৩৪), সদরঘাট থানা তাঁতী লীগের সভাপতি মোহাম্মদ নুরুন্নবী, ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য মোহাম্মদ খায়ের (২৮), মো. জুয়েল, মোহাম্মদ তুষার ও মোহাম্মদ কায়সার আহমেদ। গ্রেপ্তার ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই এলাকায় প্রায় ২০০-২৫০ জন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করার উদ্দেশ্যে জড়ো হচ্ছেন এমন সংবাদ পেয়ে ডবলমুরিং থানা-পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ জানায়, এ ঘটনায় ডবলমুরিং
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন পাঠানটুলি এলাকায় মিছিলে জড়ো হওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও তাঁতী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) পুলিশের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাঠানটুলি আজিজ বোর্ডিংয়ের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নেতাকর্মীরা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মো. আসাদ রায়হান (৩৪), সদরঘাট থানা তাঁতী লীগের সভাপতি মোহাম্মদ নুরুন্নবী, ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য মোহাম্মদ খায়ের (২৮), মো. জুয়েল, মোহাম্মদ তুষার ও মোহাম্মদ কায়সার আহমেদ। গ্রেপ্তার ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই এলাকায় প্রায় ২০০-২৫০ জন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করার উদ্দেশ্যে জড়ো হচ্ছেন এমন সংবাদ পেয়ে ডবলমুরিং থানা-পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ জানায়, এ ঘটনায় ডবলমুরিং মডেল থানায় ১১ আগস্ট মামলা করা হয়েছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬(১), ৭, ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় করা হয়েছে।
What's Your Reaction?