চট্টগ্রামে ছিনতাইয়ের অভিযোগে যুবককে গণপিটুনি
চট্টগ্রামের বাকলিয়া থানার শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় ছিনতাইয়ের অভিযোগে স্থানীয় জনতার হাতে গণপিটুনির শিকার হয়েছেন রনজিত চক্রবর্তী (৩৫) নামে এক যুবক। সোমবার (৩ আগস্ট) রাত দেড়টার দিকে নতুন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, যারা আহত রনজিতকে হাসপাতালে নিয়ে এসেছিলেন, তাদের কাছ থেকে জানা গেছে, নতুন ব্রিজ এলাকায় ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়। তিনি বলেন, বর্তমানে রনজিত চক্রবর্তী চমেক হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে ছিনতাইয়ের বিষয়ে কোনো লিখিত বা মৌখিক অভিযোগ আসেনি। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এবং ছিনতাইয়ের অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
চট্টগ্রামের বাকলিয়া থানার শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় ছিনতাইয়ের অভিযোগে স্থানীয় জনতার হাতে গণপিটুনির শিকার হয়েছেন রনজিত চক্রবর্তী (৩৫) নামে এক যুবক।
সোমবার (৩ আগস্ট) রাত দেড়টার দিকে নতুন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, যারা আহত রনজিতকে হাসপাতালে নিয়ে এসেছিলেন, তাদের কাছ থেকে জানা গেছে, নতুন ব্রিজ এলাকায় ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
তিনি বলেন, বর্তমানে রনজিত চক্রবর্তী চমেক হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে ছিনতাইয়ের বিষয়ে কোনো লিখিত বা মৌখিক অভিযোগ আসেনি। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এবং ছিনতাইয়ের অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?