চট্টগ্রামে জুতা ও ককসিট গুদামে আগুন, আহত ৬
চট্টগ্রামে জুতা ও ককসিট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার পর নগরীর সদরঘাট এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, শুক্রবার দুপুর ৩টার সময় পাঁচতলা একটি ভবনের তিন তলায় কালো ধোয়া দেখে জরুরি সেবায় কল করা হয়েছিল। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আহতদের চমেক হাসপাতলে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জসিম উদ্দিন বলেন, ভবনটিতে জুতা এবং ককসিটের গুদাম রয়েছে। আমাদের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছে। আগুনের সুত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সহ বিস্তারিত পরে জানাতে পারব।
চট্টগ্রামে জুতা ও ককসিট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার পর নগরীর সদরঘাট এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, শুক্রবার দুপুর ৩টার সময় পাঁচতলা একটি ভবনের তিন তলায় কালো ধোয়া দেখে জরুরি সেবায় কল করা হয়েছিল। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আহতদের চমেক হাসপাতলে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জসিম উদ্দিন বলেন, ভবনটিতে জুতা এবং ককসিটের গুদাম রয়েছে। আমাদের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছে। আগুনের সুত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সহ বিস্তারিত পরে জানাতে পারব।
What's Your Reaction?