চট্টগ্রামে জুয়ার আসরে অভিযান, লাখ টাকাসহ গ্রেফতার ১১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ২৫ হাজার ৯০০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। রোববার (১৭ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়। এর আগে, শনিবার সন্ধ্যায় পাঁচলাইশ থানার মাইজপাড়া এলাকার নালাখাল পাড়ে এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের টিম-৩৪ এর পুলিশ পরিদর্শক মোহাম্মদ জামির হোসেন জিয়ার নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় সামসুর নামে এক ব্যক্তির অস্থায়ী ত্রিপলের ছাউনিতে জুয়া খেলার সময় ১১ জনকে আটক করা হয়। আটকদের কাছ থেকে চার বান্ডিল তাস ও নগদ ১ লাখ ২৫ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন মোর্শেদ ওরফে হাসেম (৫০), আফসার হোসেন (৫০), মাহাবুব আলম (৫৩), ইসমাইল হোসেন (৩৮), শাহীন (৪৪), ফোরকান উদ্দিন ওরফে সুজন (৩৫), কামাল (৪০), জয়নাল আবেদীন (৩২), আব্দুল মান্নান (৬১), জানে আলম (৩৯) এবং ইসমাইল হোসেন ওরফে বাবলু (৩৫)। পুলিশ জানিয়েছে,

চট্টগ্রামে জুয়ার আসরে অভিযান, লাখ টাকাসহ গ্রেফতার ১১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ২৫ হাজার ৯০০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।

রোববার (১৭ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়। এর আগে, শনিবার সন্ধ্যায় পাঁচলাইশ থানার মাইজপাড়া এলাকার নালাখাল পাড়ে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের টিম-৩৪ এর পুলিশ পরিদর্শক মোহাম্মদ জামির হোসেন জিয়ার নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় সামসুর নামে এক ব্যক্তির অস্থায়ী ত্রিপলের ছাউনিতে জুয়া খেলার সময় ১১ জনকে আটক করা হয়।

আটকদের কাছ থেকে চার বান্ডিল তাস ও নগদ ১ লাখ ২৫ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মোর্শেদ ওরফে হাসেম (৫০), আফসার হোসেন (৫০), মাহাবুব আলম (৫৩), ইসমাইল হোসেন (৩৮), শাহীন (৪৪), ফোরকান উদ্দিন ওরফে সুজন (৩৫), কামাল (৪০), জয়নাল আবেদীন (৩২), আব্দুল মান্নান (৬১), জানে আলম (৩৯) এবং ইসমাইল হোসেন ওরফে বাবলু (৩৫)।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমআরএএইচ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow