চট্টগ্রামে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত

চট্টগ্রামের পতেঙ্গায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন- শাহিন (২২) ও ইমন (২২)। আহত তরুণের নাম আনিক (২১)। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পতেঙ্গা থানার কাঠগড় জেলেপাড়া লিংক রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরও পড়ুন বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত চমেক হাসপাতাল সূত্র জানায়, দুর্ঘটনার পর তিনজনকে রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শাহিন ও ইমনকে মৃত ঘোষণা করেন। নিহত শাহিনের বাবার নাম আবু সিদ্দিক। তাদের বাড়ি পতেঙ্গার স্টিল মিল এলাকার র‌্যাব-৭ গলিতে। নিহত ইমনের বাবার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। এমআরএএইচ/বিএ

চট্টগ্রামে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত

চট্টগ্রামের পতেঙ্গায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন- শাহিন (২২) ও ইমন (২২)। আহত তরুণের নাম আনিক (২১)। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পতেঙ্গা থানার কাঠগড় জেলেপাড়া লিংক রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চমেক হাসপাতাল সূত্র জানায়, দুর্ঘটনার পর তিনজনকে রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শাহিন ও ইমনকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহিনের বাবার নাম আবু সিদ্দিক। তাদের বাড়ি পতেঙ্গার স্টিল মিল এলাকার র‌্যাব-৭ গলিতে। নিহত ইমনের বাবার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

এমআরএএইচ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow