চট্টগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক আহত

চট্টগ্রামের বাঁশখালীতে দিদার নামে এক ব্যক্তি ও তার সহযোগীদের ছুরিকাঘাতে মো. ওসমান (৩৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। রোববার (৩ মে) রাত সাড়ে আটটার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম ইলশা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওসমান হাট বকশিদীঘির পাড় থেকে বাজার নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে মধ্যম ইলশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পৌঁছালে দিদার, ওয়াজেদ ও জাহাঙ্গীর তাকে এলোপাতাড়ি ছুরি ও লোহার রড দিয়ে আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চোখে গুরুতর আঘাত থাকায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আরও পড়ুনআটকের সাড়ে ১২ ঘণ্টা পর ছাড়া পেলেন কুমিল্লার বিএনপি নেতা রেজাউল চট্টগ্রামে রেস্টুরেন্টে ছাত্রলীগ-যুবলীগের গোপন বৈঠক, গ্রেফতার ১৪  বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সৌরভ চৌধুরী বলেন, আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার চোখের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর

চট্টগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক আহত

চট্টগ্রামের বাঁশখালীতে দিদার নামে এক ব্যক্তি ও তার সহযোগীদের ছুরিকাঘাতে মো. ওসমান (৩৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। রোববার (৩ মে) রাত সাড়ে আটটার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম ইলশা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওসমান হাট বকশিদীঘির পাড় থেকে বাজার নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে মধ্যম ইলশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পৌঁছালে দিদার, ওয়াজেদ ও জাহাঙ্গীর তাকে এলোপাতাড়ি ছুরি ও লোহার রড দিয়ে আঘাত করে পালিয়ে যান।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চোখে গুরুতর আঘাত থাকায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন
আটকের সাড়ে ১২ ঘণ্টা পর ছাড়া পেলেন কুমিল্লার বিএনপি নেতা রেজাউল 
চট্টগ্রামে রেস্টুরেন্টে ছাত্রলীগ-যুবলীগের গোপন বৈঠক, গ্রেফতার ১৪ 

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সৌরভ চৌধুরী বলেন, আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার চোখের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, ঘটনার বিষয়ে তিনি অবগত হয়েছেন। ঘটনাস্থলে একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগীর খোঁজখবর নেওয়া হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দিদার নামে ওই ব্যক্তির বিরুদ্ধে ডাকাতি, হত্যা ও অস্ত্র আইনের একাধিক মামলাসহ ২৫টির বেশি মামলা রয়েছে।

এমআরএএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow