চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিন বিক্রি-মজুত, দুই দোকানে জরিমানা

চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও মজুতসহ নানান অপরাধ দুটি দোকানে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। রোববার (৫ জুলাই) দুপুরে নগরীর কোতোয়ালি থানার জেল রোডে ভ্রাম্যমান আদালতের অভিযানে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেন এবং মো. আল মামুন। অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহরীম সৌরভ , সিনিয়র টেকনিশিয়ান মো. ওমর ফারুক, পরিদর্শক রুম্পা শিকদারসহ পুলিশের একটি টিম অংশ নেয়। অভিযানে নিষিদ্ধ পলিথিন বিক্রি, বিক্রির জন্য প্রদর্শন ও মজুতসহ নানান অপরাধে ‘খাজা পলি মার্ট’ ও ‘বাগদাদ পলি স্টোর’ নামের দুই দোকানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহরীম সৌরভ জাগো নিউজকে বলেন, অবৈধভাবে পলিথিন বিক্রি প্রতিরোধে জেল রোডে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানে দুই দোকানে ৩ হাজার টাকা জরিমানাসহ প্রায় ২৬৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। অভিযানের সময় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার থেকে বিরত থাকতে লিফলেট বিতরণসহ জনসাধারণের মাঝে জনসচেতনতা সৃষ্টি করা হয়। নিষিদ্ধ পলিথিনে

চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিন বিক্রি-মজুত, দুই দোকানে জরিমানা

চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও মজুতসহ নানান অপরাধ দুটি দোকানে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। রোববার (৫ জুলাই) দুপুরে নগরীর কোতোয়ালি থানার জেল রোডে ভ্রাম্যমান আদালতের অভিযানে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেন এবং মো. আল মামুন। অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহরীম সৌরভ , সিনিয়র টেকনিশিয়ান মো. ওমর ফারুক, পরিদর্শক রুম্পা শিকদারসহ পুলিশের একটি টিম অংশ নেয়।

অভিযানে নিষিদ্ধ পলিথিন বিক্রি, বিক্রির জন্য প্রদর্শন ও মজুতসহ নানান অপরাধে ‘খাজা পলি মার্ট’ ও ‘বাগদাদ পলি স্টোর’ নামের দুই দোকানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহরীম সৌরভ জাগো নিউজকে বলেন, অবৈধভাবে পলিথিন বিক্রি প্রতিরোধে জেল রোডে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানে দুই দোকানে ৩ হাজার টাকা জরিমানাসহ প্রায় ২৬৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।

অভিযানের সময় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার থেকে বিরত থাকতে লিফলেট বিতরণসহ জনসাধারণের মাঝে জনসচেতনতা সৃষ্টি করা হয়। নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এমডিআইএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow