চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের অঙ্গসংগঠনের ৬৮ জন গ্রেপ্তার
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে মোট ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং অন্যান্য মামলার আসামিরা রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে সিএমপি জানায়, মিছিল, নাশকতামূলক কর্মকাণ্ড ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব গ্রেফতার করা হয়। জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খুলশী, বায়েজিদ বোস্তামী, পাঁচলাইশ, কোতোয়ালি, ডবলমুরিং, ইপিজেড, বাকলিয়া, কর্ণফুলী, চকবাজার, চান্দগাঁও, হালিশহর, পাহাড়তলী, আকবরশাহ, বন্দর ও পতেঙ্গা থানায় পৃথক পৃথক অভিযানে এসব গ্রেফতার সম্পন্ন করা হয়।
থানাভিত্তিক গ্রেপ্তারের মধ্যে রয়েছে—
খুলশী থানায় ১৩ জন, বায়েজিদ বোস্তামী থানায় ১২ জন, পাঁচলাইশ থানায় ১০ জন, কোতোয়ালি থানায় ১২ জন, ডবলমুরিং থানায় ৭ জন, ইপিজেড থানায় ৩ জন, বাকলিয়া থানায় ২ জন, কর্ণফুলী থানায় ২ জন
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে মোট ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং অন্যান্য মামলার আসামিরা রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে সিএমপি জানায়, মিছিল, নাশকতামূলক কর্মকাণ্ড ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব গ্রেফতার করা হয়। জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খুলশী, বায়েজিদ বোস্তামী, পাঁচলাইশ, কোতোয়ালি, ডবলমুরিং, ইপিজেড, বাকলিয়া, কর্ণফুলী, চকবাজার, চান্দগাঁও, হালিশহর, পাহাড়তলী, আকবরশাহ, বন্দর ও পতেঙ্গা থানায় পৃথক পৃথক অভিযানে এসব গ্রেফতার সম্পন্ন করা হয়।
থানাভিত্তিক গ্রেপ্তারের মধ্যে রয়েছে—
খুলশী থানায় ১৩ জন, বায়েজিদ বোস্তামী থানায় ১২ জন, পাঁচলাইশ থানায় ১০ জন, কোতোয়ালি থানায় ১২ জন, ডবলমুরিং থানায় ৭ জন, ইপিজেড থানায় ৩ জন, বাকলিয়া থানায় ২ জন, কর্ণফুলী থানায় ২ জন এবং হালিশহর, পাহাড়তলী, আকবরশাহ, বন্দর ও পতেঙ্গা থানায় ১ জন করে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া নগরীতে যেকোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
উল্লেখ্য, গত সোমবার চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে নেতাকর্মীদের উপস্থিতি, স্লোগান ও ব্যানার প্রদর্শনের ঘটনা দ্রুত ভাইরাল হলে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে বিষয়টি। এরপরই সিএমপি নগরজুড়ে বিশেষ অভিযান জোরদার করে এবং বিভিন্ন থানায় ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৬৮ জনকে গ্রেপ্তার করে, যা এখনো অব্যাহত রয়েছে।