চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

চট্টগ্রামে নিহত তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলার বাসার সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি আধুনিক পিস্তল উদ্ধার করেছে র‍্যাব-৭। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত মধ্যরাতে র‍্যাব-৭-এর একটি দল বায়েজিদ থানার ৩ নম্বর ওয়ার্ড খন্দকার পাড়ার কালু মুন্সীর বাড়ির আব্দুল কাদেরের বাড়ির পাশ থেকে পিস্তলটি উদ্ধার করে। র‍্যাব ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন কালবেলাকে বলেন, যুক্তরাষ্ট্রের তৈরি ৭.৬৫ মিলিমিটার ক্যালিবারের পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। গুলিসহ পিস্তলটি উদ্ধার করে আমরা বায়েজিদ থানায় সোপর্দ করেছি। থানা থেকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, নিহত সরওয়ার হোসেন বাবলা চট্টগ্রামে সন্ত্রাসী হিসেবে বেশ আলোচিত ছিল। গত বছরের ৫ নভেম্বর বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণার সময় বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় সন্ত্রাসী হামলায় প্রকাশ্যে গুলিতে তিনি নিহত হন। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

চট্টগ্রামে নিহত তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলার বাসার সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি আধুনিক পিস্তল উদ্ধার করেছে র‍্যাব-৭।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত মধ্যরাতে র‍্যাব-৭-এর একটি দল বায়েজিদ থানার ৩ নম্বর ওয়ার্ড খন্দকার পাড়ার কালু মুন্সীর বাড়ির আব্দুল কাদেরের বাড়ির পাশ থেকে পিস্তলটি উদ্ধার করে।

র‍্যাব ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন কালবেলাকে বলেন, যুক্তরাষ্ট্রের তৈরি ৭.৬৫ মিলিমিটার ক্যালিবারের পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। গুলিসহ পিস্তলটি উদ্ধার করে আমরা বায়েজিদ থানায় সোপর্দ করেছি। থানা থেকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, নিহত সরওয়ার হোসেন বাবলা চট্টগ্রামে সন্ত্রাসী হিসেবে বেশ আলোচিত ছিল। গত বছরের ৫ নভেম্বর বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণার সময় বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় সন্ত্রাসী হামলায় প্রকাশ্যে গুলিতে তিনি নিহত হন। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow