চট্টগ্রামে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পাঁচ আসামি গ্রেফতার

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেনের নেতৃত্বে এসআই আসাদুজ্জামান, এসআই নাঈমুর রহমানসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন দায়রা ও সিআর মামলায় সাজাপ্রাপ্ত মোহাম্মদ হোসেন। তিনি একটি মামলায় নয় মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং অপর একটি এনআই অ্যাক্টের মামলার পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া অর্থঋণ মামলায় ছয় মাসের দেওয়ানি আটকাদেশপ্রাপ্ত আব্দুল আউয়াল, এনআই অ্যাক্টের মামলায় পরোয়ানাভুক্ত সাধন চন্দ্র মজুমদার, সিআর মামলার সাজাপ্রাপ্ত দিলদার হোসেন এবং এক বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, গ্রেফতার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এমআরএএইচ/বিএ

চট্টগ্রামে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পাঁচ আসামি গ্রেফতার

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেনের নেতৃত্বে এসআই আসাদুজ্জামান, এসআই নাঈমুর রহমানসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন দায়রা ও সিআর মামলায় সাজাপ্রাপ্ত মোহাম্মদ হোসেন। তিনি একটি মামলায় নয় মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং অপর একটি এনআই অ্যাক্টের মামলার পরোয়ানাভুক্ত আসামি।

এছাড়া অর্থঋণ মামলায় ছয় মাসের দেওয়ানি আটকাদেশপ্রাপ্ত আব্দুল আউয়াল, এনআই অ্যাক্টের মামলায় পরোয়ানাভুক্ত সাধন চন্দ্র মজুমদার, সিআর মামলার সাজাপ্রাপ্ত দিলদার হোসেন এবং এক বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, গ্রেফতার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এমআরএএইচ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow