চট্টগ্রামে পৌনে দুই লাখ টন ডিজেল নিয়ে খালাসের অপেক্ষায় ৫ জাহাজ

চট্টগ্রাম বন্দরে তেল খালাসের অপেক্ষায় রয়েছে ৫টি জাহাজ। এসব জাহাজে এক লাখ ৭৭ হাজার টন ডিজেল রয়েছে। এর মধ্যে বুধবার (২২ এপ্রিল) দুপুরে ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো’ নামের জাহাজটি খালাসের জন্য বন্দরের ডলফিন জেটিতে বার্থিং করতে পারে। এর আগে, ৩৫ হাজার ৩৪৬ টন ডিজেল নিয়ে আসা লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‌‘এমটি অকট্রি’ খালাস শেষে আজ (বুধবার) বন্দরের জেটি ত্যাগ করবে। বিপিসির সংশ্লিষ্ট এক কর্মকর্তা বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। বিপিসি বলছে, গত ১৭ এপ্রিল ৪১ হাজার ৯০৭ টন ডিজেল নিয়ে আসা চায়নার পতাকাবাহী ‘এমটি লিয়ান সং হো’ জাহাজ তিনটি বন্দরের আলফা অ্যাংকরে অবস্থান করছে। জাহাজটি থেকে লাইটারিং করা হচ্ছে। ২০ এপ্রিল ৩৩ হাজার টন ডিজেল নিয়ে আসে ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো’। ১৯ এপ্রিল মালয়েশিয়া থেকে ৩৫ হাজার ২৮ টন ডিজেল নিয়ে আসে ‘এমটি গোল্ডেন হরাইজন’, ২১ এপ্রিল ৩২ হাজার ৫শ টন ডিজেল নিয়ে আসে ‘এমটি হাফনিয়া চিত্তা’ এবং সিঙ্গাপুর থেকে ৩৪ হাজার ৫৩৩ টন ডিজেল নিয়ে ‘এমটি এফপিএমসি ৩০’। পাশাপাশি চায়না থেকে ৩৪ হাজার টন জেট ফুয়েল নিয়ে ‘এমটি জিং টং ৯৯’ নামের জাহাজটি ২২ এপ্রিল আসার কথা থাকলেও এটি ২৪ এপ্রিল চট্টগ্রামে আসবে। এম

চট্টগ্রামে পৌনে দুই লাখ টন ডিজেল নিয়ে খালাসের অপেক্ষায় ৫ জাহাজ

চট্টগ্রাম বন্দরে তেল খালাসের অপেক্ষায় রয়েছে ৫টি জাহাজ। এসব জাহাজে এক লাখ ৭৭ হাজার টন ডিজেল রয়েছে। এর মধ্যে বুধবার (২২ এপ্রিল) দুপুরে ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো’ নামের জাহাজটি খালাসের জন্য বন্দরের ডলফিন জেটিতে বার্থিং করতে পারে।

এর আগে, ৩৫ হাজার ৩৪৬ টন ডিজেল নিয়ে আসা লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‌‘এমটি অকট্রি’ খালাস শেষে আজ (বুধবার) বন্দরের জেটি ত্যাগ করবে। বিপিসির সংশ্লিষ্ট এক কর্মকর্তা বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

বিপিসি বলছে, গত ১৭ এপ্রিল ৪১ হাজার ৯০৭ টন ডিজেল নিয়ে আসা চায়নার পতাকাবাহী ‘এমটি লিয়ান সং হো’ জাহাজ তিনটি বন্দরের আলফা অ্যাংকরে অবস্থান করছে। জাহাজটি থেকে লাইটারিং করা হচ্ছে। ২০ এপ্রিল ৩৩ হাজার টন ডিজেল নিয়ে আসে ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো’। ১৯ এপ্রিল মালয়েশিয়া থেকে ৩৫ হাজার ২৮ টন ডিজেল নিয়ে আসে ‘এমটি গোল্ডেন হরাইজন’, ২১ এপ্রিল ৩২ হাজার ৫শ টন ডিজেল নিয়ে আসে ‘এমটি হাফনিয়া চিত্তা’ এবং সিঙ্গাপুর থেকে ৩৪ হাজার ৫৩৩ টন ডিজেল নিয়ে ‘এমটি এফপিএমসি ৩০’। পাশাপাশি চায়না থেকে ৩৪ হাজার টন জেট ফুয়েল নিয়ে ‘এমটি জিং টং ৯৯’ নামের জাহাজটি ২২ এপ্রিল আসার কথা থাকলেও এটি ২৪ এপ্রিল চট্টগ্রামে আসবে।

এমডিআইএইচ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow