চট্টগ্রামে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক, অস্ত্রসহ যুবক গ্রেফতার

চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় ফাঁকা গুলি ছুড়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানার হামজারবাগ গাউছিয়া আবাসিক এলাকার যুগীপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মো. তফিকুল ইসলাম (২৭) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি ওয়াহিদুল ইসলাম ওরফে অনিক নামেও পরিচিত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তফিকুল ইসলাম এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে নিজের কাছে থাকা দেশীয় তৈরি একনলা বন্দুক দিয়ে ফাঁকা গুলি ছোড়ার কথা স্বীকার করেন বলে জানায় পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হামজারবাগের একটি পরিত্যক্ত স্থান থেকে কালো স্কচটেপ মোড়ানো কাঠের বাটযুক্ত একটি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং দুইটি ১২ বোর কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ। এমআরএএইচ/এমআরএম

চট্টগ্রামে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক, অস্ত্রসহ যুবক গ্রেফতার

চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় ফাঁকা গুলি ছুড়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানার হামজারবাগ গাউছিয়া আবাসিক এলাকার যুগীপাড়া এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে মো. তফিকুল ইসলাম (২৭) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি ওয়াহিদুল ইসলাম ওরফে অনিক নামেও পরিচিত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তফিকুল ইসলাম এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে নিজের কাছে থাকা দেশীয় তৈরি একনলা বন্দুক দিয়ে ফাঁকা গুলি ছোড়ার কথা স্বীকার করেন বলে জানায় পুলিশ।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হামজারবাগের একটি পরিত্যক্ত স্থান থেকে কালো স্কচটেপ মোড়ানো কাঠের বাটযুক্ত একটি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং দুইটি ১২ বোর কার্তুজ উদ্ধার করা হয়।

এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ।

এমআরএএইচ/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow