চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাকর্মীদের ধস্তাধস্তি, উত্তেজনা

চট্টগ্রাম নগরের জামালখান প্রেস ক্লাব এলাকায় বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেওয়ায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে প্রেস ক্লাবের সামনে এ পরিস্থিতির সৃষ্টি হয়। হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করে এনসিপি। কর্মসূচি কেন্দ্র করে দলটির নেতাকর্মীরা প্রেস ক্লাব এলাকায় জড়ো হন। আরও পড়ুন এবার হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে বাধা, রাস্তায় বসে পড়লেন নেতারা এ সময় বিএনপির নেতাকর্মীরাও সেখানে অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও উত্তেজনা দেখা দেয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। এনসিপির নেতাকর্মীদের দাবি, হবিগঞ্জে তাদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হচ্ছিল। আরও পড়ুন রাশেদ খাঁন / এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য বিএনপির নেতাকর্মীরা বলেন, প্রধানমন্

চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাকর্মীদের ধস্তাধস্তি, উত্তেজনা

চট্টগ্রাম নগরের জামালখান প্রেস ক্লাব এলাকায় বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেওয়ায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে প্রেস ক্লাবের সামনে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করে এনসিপি। কর্মসূচি কেন্দ্র করে দলটির নেতাকর্মীরা প্রেস ক্লাব এলাকায় জড়ো হন।

এ সময় বিএনপির নেতাকর্মীরাও সেখানে অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও উত্তেজনা দেখা দেয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

এনসিপির নেতাকর্মীদের দাবি, হবিগঞ্জে তাদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হচ্ছিল।

বিএনপির নেতাকর্মীরা বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদ ও প্রতিরোধ জানাতেই তারা সেখানে অবস্থান নিয়েছেন।

চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ উভয় পক্ষের মাঝে অবস্থান নিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এমআরএএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow