চট্টগ্রামে বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন। রোববার (৯ আগস্ট) রাত সোয়া ৮টায় নগরের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের অডিটরিয়ামে আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশ দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহ। সাংগঠনিক সভায় চট্টগ্রাম মহানগর বিএনপি, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সভায় উপস্থিত দলের একটি সূত্র জানায়, চট্টগ্রামের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি, দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা এবং নেতাকর্মীদের বিভিন্ন বিষয় নিয়ে নির্দেশনা দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow