চট্টগ্রামে বিদ্যালয়ের তালা ভেঙে মালামাল চুরির হিড়িক
চট্টগ্রামের পটিয়ায় বিদ্যালয়ের তালা ভেঙে মালামাল ও গুরুত্বপূর্ণ নথিপত্র চুরির হিড়িক পড়েছে। এক সপ্তাহে অন্তত ১০টির বেশি বিদ্যালয়ে এসব চুরির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার মেলেনি। সর্বশেষ সোমবার (১৭ আগস্ট) ভোরে উপজেলার কচুয়াই ইউনিয়নের সীতাবিধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এ সময় বিদ্যালয় থেকে বিভিন্ন মালামাল ও নগদ টাকা নিয়ে গেছে চোরের দল। জানা যায়, গত ১৬ আগস্ট রোববার বিকেল আনুমানিক ৫টার দিকে বিদ্যালয়ের কার্যক্রম শেষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা বিদ্যালয় বন্ধ করে নিজ নিজ বাড়িতে চলে যান। পরদিন সোমবার (১৭ আগস্ট) সকাল আনুমানিক ৭টার দিকে বিদ্যালয়ের দপ্তরি মোবাইল ফোনে প্রধান শিক্ষককে জানান, বিদ্যালয়ে চুরি হয়েছে। খবর পেয়ে প্রধান শিক্ষক বিদ্যালয়ে গিয়ে দেখতে পান, অফিস কক্ষের তালা ও দরজা খোলা এবং ভেতরের একটি আলমারি ভাঙা অবস্থায় রয়েছে। চোরেরা অফিস কক্ষ থেকে একটি প্রিন্টার, একটি রাউটার, একটি পিতলের ঘণ্টাসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এছাড়া আলমারিতে রাখা প্রায় ২ হাজার টাকা নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে গেছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাকী রানী দাশ
চট্টগ্রামের পটিয়ায় বিদ্যালয়ের তালা ভেঙে মালামাল ও গুরুত্বপূর্ণ নথিপত্র চুরির হিড়িক পড়েছে। এক সপ্তাহে অন্তত ১০টির বেশি বিদ্যালয়ে এসব চুরির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার মেলেনি।
সর্বশেষ সোমবার (১৭ আগস্ট) ভোরে উপজেলার কচুয়াই ইউনিয়নের সীতাবিধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এ সময় বিদ্যালয় থেকে বিভিন্ন মালামাল ও নগদ টাকা নিয়ে গেছে চোরের দল।
জানা যায়, গত ১৬ আগস্ট রোববার বিকেল আনুমানিক ৫টার দিকে বিদ্যালয়ের কার্যক্রম শেষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা বিদ্যালয় বন্ধ করে নিজ নিজ বাড়িতে চলে যান। পরদিন সোমবার (১৭ আগস্ট) সকাল আনুমানিক ৭টার দিকে বিদ্যালয়ের দপ্তরি মোবাইল ফোনে প্রধান শিক্ষককে জানান, বিদ্যালয়ে চুরি হয়েছে।
খবর পেয়ে প্রধান শিক্ষক বিদ্যালয়ে গিয়ে দেখতে পান, অফিস কক্ষের তালা ও দরজা খোলা এবং ভেতরের একটি আলমারি ভাঙা অবস্থায় রয়েছে। চোরেরা অফিস কক্ষ থেকে একটি প্রিন্টার, একটি রাউটার, একটি পিতলের ঘণ্টাসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এছাড়া আলমারিতে রাখা প্রায় ২ হাজার টাকা নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে গেছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাকী রানী দাশ জানান, রোববার রাতে অথবা সোমবার ভোরে চোরের দল এ ঘটনা ঘটাতে পারে। এ বিষয়ে পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
এর আগে ১১ আগস্ট রাতে একই ইউনিয়নের আজিমপুর গ্রামে দুটি বিদ্যালয়ে একই কায়দায় চুরির ঘটনা ঘটে। বিদ্যালয় দুটি হলো আজিমপুর উচ্চ বিদ্যালয় ও পূর্ব আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর দুই দিন পর ১৩ আগস্ট আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও চুরির ঘটনা ঘটে। এছাড়াও কুসুমপুরা, কোলাগাঁও, হাবিলাসদ্বীপসহ কয়েকটি ইউনিয়নের বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন এমন অভিযোগ সংশ্লিষ্টদের।
এ ব্যাপারে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, প্রতিদিনই আসামি গ্রেফতার করা হচ্ছে। মাদকসেবীদের ধরতে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে মাদকের স্পট চিহ্নিত করে ব্লক রেইড করা হবে। মোবাইল কোর্টে সাজা বাড়ানোর জন্য ইউএনও অনুরোধ করা হয়েছে।
এমডিআইএইচ/এসএনআর
What's Your Reaction?