চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলশিক্ষকের মৃত্যু 

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বাসার ছাদে ময়লা ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তর দাশ (২৪) নামের এক স্কুলশিক্ষক মারা গেছেন। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট বাজারসংলগ্ন দক্ষিণ পোমরা হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অন্তর দাশ পোমরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রনি দাশের ছেলে। তিনি স্থানীয় পোমরা মডেল কেজি স্কুলের শিক্ষক ছিলেন। আরও পড়ুননিখোঁজের দুদিন পর নিজ বাসার লিফটের নিচে মিললো যুবকের মরদেহ কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস উল্টে খাদে, নিহত ৩  স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, সকালে নিজ বাসার ছাদে ময়লা ফেলতে যান অন্তর দাশ। এ সময় অসাবধানতাবশত ছাদের পাশ দিয়ে যাওয়া ৩৩ কেভি উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের জন্য স্থানীয় বাসিন্দারা চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবর লিখিত আবেদন করেন। রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত অন্তর দাশের মরদেহ উদ্ধার করে

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলশিক্ষকের মৃত্যু 

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বাসার ছাদে ময়লা ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তর দাশ (২৪) নামের এক স্কুলশিক্ষক মারা গেছেন।

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট বাজারসংলগ্ন দক্ষিণ পোমরা হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অন্তর দাশ পোমরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রনি দাশের ছেলে। তিনি স্থানীয় পোমরা মডেল কেজি স্কুলের শিক্ষক ছিলেন।

আরও পড়ুন
নিখোঁজের দুদিন পর নিজ বাসার লিফটের নিচে মিললো যুবকের মরদেহ 
কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস উল্টে খাদে, নিহত ৩ 

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, সকালে নিজ বাসার ছাদে ময়লা ফেলতে যান অন্তর দাশ। এ সময় অসাবধানতাবশত ছাদের পাশ দিয়ে যাওয়া ৩৩ কেভি উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের জন্য স্থানীয় বাসিন্দারা চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবর লিখিত আবেদন করেন।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত অন্তর দাশের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

এমআরএএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow