চট্টগ্রামে মহিলা লীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে পুরোনো ভিডিও

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কর্ণফুলী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা ভূঁইয়া নিশির নেতৃত্বে একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিকেল থেকে প্রায় দেড় মিনিটের ওই ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, ‘চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী সাইবার টিম’ এর ব্যানারে ৯ থেকে ১০ জন নারী একটি ঝটিকা মিছিলে অংশ নিয়েছেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশগ্রহণকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে থাকা ব্যানারে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত অপরাধী শেখ হাসিনাসহ সব নেতাকর্মীর নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও রাজবন্দিদের মুক্তির দাবি জানানো হয়। ব্যানারে একই সঙ্গে দেশে শিশু মৃত্যু ও শিশু ধর্ষণের সঙ্গে জড়িতদের শাস্তি এবং বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ জানানো হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী সাইবার টিমের ব্যানারে এই বিক্ষোভ মিছিলটি হয়। তবে ভিডিওটি কবে এবং কোথায় ধারণ করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া

চট্টগ্রামে মহিলা লীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে পুরোনো ভিডিও

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কর্ণফুলী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা ভূঁইয়া নিশির নেতৃত্বে একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেল থেকে প্রায় দেড় মিনিটের ওই ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, ‘চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী সাইবার টিম’ এর ব্যানারে ৯ থেকে ১০ জন নারী একটি ঝটিকা মিছিলে অংশ নিয়েছেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশগ্রহণকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে থাকা ব্যানারে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত অপরাধী শেখ হাসিনাসহ সব নেতাকর্মীর নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও রাজবন্দিদের মুক্তির দাবি জানানো হয়। ব্যানারে একই সঙ্গে দেশে শিশু মৃত্যু ও শিশু ধর্ষণের সঙ্গে জড়িতদের শাস্তি এবং বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ জানানো হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী সাইবার টিমের ব্যানারে এই বিক্ষোভ মিছিলটি হয়।

তবে ভিডিওটি কবে এবং কোথায় ধারণ করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি সম্ভবত আগের কোনো সময়ের। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ওসি আরও বলেন, কর্ণফুলী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা ভূঁইয়ার বিরুদ্ধে আগে থেকেই মামলা রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এমআরএএইচ/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow