চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালি সড়ক যোগাযোগ বন্ধ

চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় বেইলি সেতুর পাটাতন ভেঙ্গে যাওয়ায় রাঙ্গুনিয়া-কাউখালি সংযোগ সড়কে যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে ইট বোঝাই একটি ট্রাক সেতুতে উঠলে বেইলি সেতুর পাটাতন ভেঙ্গে ট্রাকটি আটকে যায়। জানা যায়, উপজেলার রাসখালী সেতুতে একটি ইট বোঝাই ট্রাক উঠলে পাটাতন ভেঙ্গে যায়। এতে করে রাঙামাটির কাউখালি উপজেলার সঙ্গে চট্টগ্রামের যানচলাচল বন্ধ রয়েছে। সেতুটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। যার কারণে গত দুই মাস আগে নতুন সেতু নির্মাণে দরপত্র আহ্বান করে ঠিকাদার নিয়োগ করেছে রাঙামাটি সড়ক বিভাগ।  রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, রাঙ্গুনিয়ার রাসখালী বেইলি সেতুটির পাটাতন ভেঙ্গে যানচলাচল বন্ধ রয়েছে। সেতুটি সংস্কারে সড়ক বিভাগের লোকজন ঘটনাস্থলে গেছে। ট্রাকটি সেতুর উপর থেকে সরানোর পর সংস্কার কাজ শুরু হবে।   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow