চট্টগ্রামে শিশুধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, বুধবার রায়
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামীকাল বুধবার (১৭ জুন) মামলার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার (১৬ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা রায়ের এ তারিখ ধার্য করেন। মামলার একমাত্র আসামি মনির হোসেন (৩০) আদালতে উপস্থিত ছিলেন। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘারঘাটা এলাকার বাসিন্দা। কর্মসূত্রে চট্টগ্রাম নগরের বাকলিয়ার মিয়াখাননগর এলাকায় বসবাস করতেন। আরও পড়ুন কারামুক্তির পথে আবুল বারাকাত, হত্যা মামলায়ও জামিন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য বুধবার দিন ধার্য করেছেন। মামলায় মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। তিনি বলেন, সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। আদালত সর্বোচ্চ শাস্তি প্রদান করবেন বলে আমাদের প্রত্যাশা। আদালত সূত্রে জানা যায়, গত ৯ জুন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। এর আগে ৪ জুন আদালতের প্রসিকিউশন শাখায় অভিযোগপত্র দা
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামীকাল বুধবার (১৭ জুন) মামলার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (১৬ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা রায়ের এ তারিখ ধার্য করেন।
মামলার একমাত্র আসামি মনির হোসেন (৩০) আদালতে উপস্থিত ছিলেন। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘারঘাটা এলাকার বাসিন্দা। কর্মসূত্রে চট্টগ্রাম নগরের বাকলিয়ার মিয়াখাননগর এলাকায় বসবাস করতেন।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য বুধবার দিন ধার্য করেছেন। মামলায় মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। আদালত সর্বোচ্চ শাস্তি প্রদান করবেন বলে আমাদের প্রত্যাশা।
আদালত সূত্রে জানা যায়, গত ৯ জুন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। এর আগে ৪ জুন আদালতের প্রসিকিউশন শাখায় অভিযোগপত্র দাখিল করা হয়।
মামলার নথি অনুযায়ী, গত ২১ মে বিকেলে বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের নুর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকার বালুরমাঠসংলগ্ন একটি গুদামকক্ষে চার বছর বয়সী ওই শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা মেহেদী হাসান বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন।
পুলিশ জানিয়েছে, তদন্তে পাওয়া সাক্ষ্য-প্রমাণ, চিকিৎসা প্রতিবেদন, ডিএনএ রিপোর্ট এবং ভুক্তভোগী ও আসামির জবানবন্দি পর্যালোচনায় অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এসব তথ্য-উপাত্তের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মনির হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
এমআরএএইচ/কেএসআর
What's Your Reaction?

