চট্টগ্রামে সাড়ে ৫ ঘণ্টায় ২৬ শতাংশ ভোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে দুপুর ১টা পর্যন্ত সাড়ে ৫ ঘণ্টায় ২৬ দশমিক ৩০ শতাংশ ভোট পড়েছে। তবে কোন আসনে কত শতাংশ ভোট পড়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের নিয়ন্ত্রণকক্ষ এ তথ্য জানিয়েছে।  নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বে থাকা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) শারমিন জাহান বলেন, সব আসন থেকে তথ্য নিয়ে বিভাগীয় পর্যায়ে তালিকা করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার ১৬টি সংসদীয় আসনে সাড়ে ৫ ঘণ্টায় ২৬ দশমিক ৩০ শতাংশ ভোট পড়েছে। এ ছাড়া বিভাগের ৫৮ আসনে বেলা একটা পর্যন্ত ভোট পড়েছে ৩১ দশমিক ৫৯ শতাংশ। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ১৬টি আসনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রথম দুই ঘণ্টায় গড়ে ভোট পড়েছে ১১ দশমিক ০৬ শতাংশ। সেই হিসাবে পরবর্তী আড়াই ঘণ্টায় ভোট পড়েছে ১৫ শতাংশের বেশি। চট্টগ্রাম বিভাগের জেলার মধ্যে কক্সবাজারে ৩৭ দশমিক ৭৫ শতাংশ, ফেনীতে ৩৩ দশমিক ১৭, লক্ষ্মীপুর ৩৭ শতাংশ ও নোয়াখালীতে ৩২ দশমিক ০৮ শতাংশ ভোট পড়েছে। বিভাগের সবচেয়ে বেশি ভোট পড়েছে পার্বত্য খাগড়াছড়ি আসনে—৪০ শতাংশ। এ ছাড়া বা

চট্টগ্রামে সাড়ে ৫ ঘণ্টায় ২৬ শতাংশ ভোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে দুপুর ১টা পর্যন্ত সাড়ে ৫ ঘণ্টায় ২৬ দশমিক ৩০ শতাংশ ভোট পড়েছে। তবে কোন আসনে কত শতাংশ ভোট পড়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের নিয়ন্ত্রণকক্ষ এ তথ্য জানিয়েছে। 

নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বে থাকা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) শারমিন জাহান বলেন, সব আসন থেকে তথ্য নিয়ে বিভাগীয় পর্যায়ে তালিকা করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার ১৬টি সংসদীয় আসনে সাড়ে ৫ ঘণ্টায় ২৬ দশমিক ৩০ শতাংশ ভোট পড়েছে। এ ছাড়া বিভাগের ৫৮ আসনে বেলা একটা পর্যন্ত ভোট পড়েছে ৩১ দশমিক ৫৯ শতাংশ।

সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ১৬টি আসনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রথম দুই ঘণ্টায় গড়ে ভোট পড়েছে ১১ দশমিক ০৬ শতাংশ। সেই হিসাবে পরবর্তী আড়াই ঘণ্টায় ভোট পড়েছে ১৫ শতাংশের বেশি।

চট্টগ্রাম বিভাগের জেলার মধ্যে কক্সবাজারে ৩৭ দশমিক ৭৫ শতাংশ, ফেনীতে ৩৩ দশমিক ১৭, লক্ষ্মীপুর ৩৭ শতাংশ ও নোয়াখালীতে ৩২ দশমিক ০৮ শতাংশ ভোট পড়েছে। বিভাগের সবচেয়ে বেশি ভোট পড়েছে পার্বত্য খাগড়াছড়ি আসনে—৪০ শতাংশ। এ ছাড়া বান্দরবানে ২৯ ও রাঙামাটিতে ৩০ শতাংশ ভোট পড়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow