চট্টগ্রামে সাড়ে পাঁচ ঘণ্টায় ভোট পড়েছে ৩১ শতাংশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে চট্টগ্রাম বিভাগের ৫৮টি আসনে ভোটগ্রহণের সাড়ে পাঁচ ঘণ্টা শেষে ভোট পড়েছে ৩১ দশমিক ৫৯ শতাংশ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর একটা পর্যন্ত এ হার রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ সময়ে সবচেয়ে বেশি ভোট পড়েছে খাগড়াছড়ি আসনে। ভোটের হার ৪০ শতাংশ। আর সবচেয়ে কম ভোট পড়েছে চাঁদপুর জেলায়। ভোটের হার ২২ শতাংশ। বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন বলেন, দুপুর একটা পর্যন্ত গড়ে প্রায় ৩১ শতাংশ ভোট পড়েছে। কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক। কোথাও কোথাও ধীরগতির অভিযোগ থাকলেও সার্বিকভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া চলমান। চট্টগ্রাম জেলার ১৬ আসন নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে এবার মোট ১১৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৪ লাখ ৮৩ হাজার ৮৮৭ এবং নারী ভোটার ৩১ লাখ ৯৮ হাজার ৫৬০ জন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে চট্টগ্রাম বিভাগের ৫৮টি আসনে ভোটগ্রহণের সাড়ে পাঁচ ঘণ্টা শেষে ভোট পড়েছে ৩১ দশমিক ৫৯ শতাংশ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর একটা পর্যন্ত এ হার রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ সময়ে সবচেয়ে বেশি ভোট পড়েছে খাগড়াছড়ি আসনে। ভোটের হার ৪০ শতাংশ। আর সবচেয়ে কম ভোট পড়েছে চাঁদপুর জেলায়। ভোটের হার ২২ শতাংশ।
বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন বলেন, দুপুর একটা পর্যন্ত গড়ে প্রায় ৩১ শতাংশ ভোট পড়েছে। কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক। কোথাও কোথাও ধীরগতির অভিযোগ থাকলেও সার্বিকভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া চলমান।
চট্টগ্রাম জেলার ১৬ আসন নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে এবার মোট ১১৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৪ লাখ ৮৩ হাজার ৮৮৭ এবং নারী ভোটার ৩১ লাখ ৯৮ হাজার ৫৬০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৭০ জন।
এর আগে ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে মোট ভোটার ছিলেন ৬৩ লাখ ১৪ হাজার ৩১৭ জন। এবার ভোটার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন।
এমআরএএইচ/জেএইচ/এএসএম
What's Your Reaction?