চট্টগ্রামে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

চট্টগ্রামে হাম ও রুবেলা প্রতিরোধে বিশেষ ‘জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) একযোগে নগরী ও জেলার সব উপজেলায় এ কর্মসূচি চালু করা হয়। এই উদ্যোগে মোট প্রায় ১১ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সকালে নগরীর মেমন-২ চসিক জেনারেল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন। এ সময় নগরীর ৪১টি ওয়ার্ডকে ৭টি জোনে ভাগ করে টিকাদান কার্যক্রম শুরু করা হয়। নগর এলাকায় মোট প্রায় ৩ লাখ ৩০০ শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। পাশাপাশি কর্মজীবী অভিভাবকদের সুবিধার্থে ১৪টি কেন্দ্রে সন্ধ্যাকালীন টিকাদানের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, ডা. হোসনে আরা, ডা. তপন কুমার, ডা. খাদিজা আহমেদ, ডা. আব্দুল মজিদ শিকদারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। অন্যদিকে জেলার উপজেলা পর্যায়ের টিকাদান কার্যক্রমের উদ্ব

চট্টগ্রামে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু
চট্টগ্রামে হাম ও রুবেলা প্রতিরোধে বিশেষ ‘জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) একযোগে নগরী ও জেলার সব উপজেলায় এ কর্মসূচি চালু করা হয়। এই উদ্যোগে মোট প্রায় ১১ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সকালে নগরীর মেমন-২ চসিক জেনারেল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন। এ সময় নগরীর ৪১টি ওয়ার্ডকে ৭টি জোনে ভাগ করে টিকাদান কার্যক্রম শুরু করা হয়। নগর এলাকায় মোট প্রায় ৩ লাখ ৩০০ শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। পাশাপাশি কর্মজীবী অভিভাবকদের সুবিধার্থে ১৪টি কেন্দ্রে সন্ধ্যাকালীন টিকাদানের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, ডা. হোসনে আরা, ডা. তপন কুমার, ডা. খাদিজা আহমেদ, ডা. আব্দুল মজিদ শিকদারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। অন্যদিকে জেলার উপজেলা পর্যায়ের টিকাদান কার্যক্রমের উদ্বোধন হয় সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এসএম পাইলট স্কুলে। চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুসরাত সুলতানা। শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।  আগামী ১০ মে পর্যন্ত জেলার ১৫টি উপজেলায় আরও ৭ লাখ ৬৭ হাজার ৯২৫ শিশুকে টিকা দেওয়া হবে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে টিকা গ্রহণের সুযোগ থাকলেও, নিবন্ধন ছাড়াও শিশুদের টিকা দেওয়া হচ্ছে। বিশেষ করে প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ এলাকার বাদ পড়া শিশুদের শনাক্ত করতে মাঠ পর্যায়ে একাধিক ‘মপ-আপ টিম’ কাজ করছে। চট্টগ্রামে এ পর্যন্ত ৪৬৭টি নমুনা পরীক্ষায় ৪১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow