চট্টগ্রামে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু
চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, মারা যাওয়া শিশুটির বয়স ছয় মাসেরও কম। সোমবার (৩০ মার্চ) রাতে তাকে কক্সবাজার থেকে চট্টগ্রামে আনা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এদিকে জেলায় এখন পর্যন্ত ৮ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বাকি চারজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, হামের লক্ষণ নিয়ে বিভিন্ন হাসপাতালে ৫৫ জন রোগী ভর্তি আছেন। এছাড়া সন্দেহভাজন ৯১ জন রোগীর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। জেলা সিভিল সার্জন মো. জাহাঙ্গীর আলম জানান, মৃত শিশুটির মধ্যে হামের উপসর্গ থাকলেও এটি নিশ্চিতভাবে হাম কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করতে নমুনা পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে।
চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, মারা যাওয়া শিশুটির বয়স ছয় মাসেরও কম। সোমবার (৩০ মার্চ) রাতে তাকে কক্সবাজার থেকে চট্টগ্রামে আনা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
এদিকে জেলায় এখন পর্যন্ত ৮ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বাকি চারজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, হামের লক্ষণ নিয়ে বিভিন্ন হাসপাতালে ৫৫ জন রোগী ভর্তি আছেন। এছাড়া সন্দেহভাজন ৯১ জন রোগীর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
জেলা সিভিল সার্জন মো. জাহাঙ্গীর আলম জানান, মৃত শিশুটির মধ্যে হামের উপসর্গ থাকলেও এটি নিশ্চিতভাবে হাম কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করতে নমুনা পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে।
What's Your Reaction?