চট্টগ্রামে ১৪ মামলার আসামি ‘হামকা নুর আলম’ গ্রেফতার
চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকা থেকে হামকা গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত নুরুল আলম ওরফে হামকা নুর আলমকে (৫১) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরসহ দেশের বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে নগরের ইপিজেড থানার সল্টগোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নুরুল আলমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর এলাকায়। তবে তিনি চট্টগ্রাম নগরের শেরশাহ কলোনি ও পতেঙ্গা এলাকায় অবস্থান করতেন বলে জানিয়েছে পুলিশ। তিনি একটি চুরির মামলার পলাতক আসামি ছিলেন। আরও পড়ুনপরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনাসদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে: সেনাপ্রধান রামিসা হত্যাকাণ্ডের রহস্য জানাতে রাতে ব্রিফ করবে ডিএমপি পুলিশ সূত্র জানায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের (বন্দর) নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাজহারুল ইসলামের তত্ত্বাবধানে এবং ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই মোহাম্মদ শাহীন মিয়াসহ পুলিশের একটি দল অংশ নেয়। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর র
চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকা থেকে হামকা গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত নুরুল আলম ওরফে হামকা নুর আলমকে (৫১) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরসহ দেশের বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে নগরের ইপিজেড থানার সল্টগোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নুরুল আলমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর এলাকায়। তবে তিনি চট্টগ্রাম নগরের শেরশাহ কলোনি ও পতেঙ্গা এলাকায় অবস্থান করতেন বলে জানিয়েছে পুলিশ। তিনি একটি চুরির মামলার পলাতক আসামি ছিলেন।
আরও পড়ুন
পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনাসদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে: সেনাপ্রধান
রামিসা হত্যাকাণ্ডের রহস্য জানাতে রাতে ব্রিফ করবে ডিএমপি
পুলিশ সূত্র জানায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের (বন্দর) নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাজহারুল ইসলামের তত্ত্বাবধানে এবং ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই মোহাম্মদ শাহীন মিয়াসহ পুলিশের একটি দল অংশ নেয়।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নুর আলমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমআরএএইচ/কেএসআর
What's Your Reaction?