চট্টগ্রামে ২২ ছিনতাইকারী ও ৯ কিশোর গ্যাং সদস্যসহ ৪৫ জন গ্রেফতার

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৮৭ ইয়াবা উদ্ধারসহ ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে তিনজন মাদক কারবারি, ২২ জন ছিনতাইকারী, দুজন চাঁদাবাজ, ছয়জন জুয়াড়ি ও ৯ জন কিশোর গ্যাং সদস্য রয়েছে। বুধবার (১১ মার্চ) ‘এস-ড্রাইভ’ নামে এ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পুলিশ কন্ট্রোল রুম সূত্র জানায়, অভিযানে একটি বিদেশি রিভলভার, ৯ রাউন্ড তাজা গুলি, একটি এসএমজি, দুটি ম্যাগাজিন, গুলির কেস, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। সিএমপি সূত্র জানায়, নগরের কোতোয়ালি, সদরঘাট, চকবাজার, বাকলিয়া, খুলশী, বায়েজিদ, পাঁচলাইশ, চান্দগাঁও, পাহাড়তলী, আকবরশাহ, হালিশহর, ডবলমুরিং, বন্দর, ইপিজেড, পতেঙ্গা ও কর্ণফুলী থানাসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ বলছে, নগরে অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এমআরএএইচ/বিএ

চট্টগ্রামে ২২ ছিনতাইকারী ও ৯ কিশোর গ্যাং সদস্যসহ ৪৫ জন গ্রেফতার

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৮৭ ইয়াবা উদ্ধারসহ ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারদের মধ্যে তিনজন মাদক কারবারি, ২২ জন ছিনতাইকারী, দুজন চাঁদাবাজ, ছয়জন জুয়াড়ি ও ৯ জন কিশোর গ্যাং সদস্য রয়েছে।

বুধবার (১১ মার্চ) ‘এস-ড্রাইভ’ নামে এ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

পুলিশ কন্ট্রোল রুম সূত্র জানায়, অভিযানে একটি বিদেশি রিভলভার, ৯ রাউন্ড তাজা গুলি, একটি এসএমজি, দুটি ম্যাগাজিন, গুলির কেস, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।

সিএমপি সূত্র জানায়, নগরের কোতোয়ালি, সদরঘাট, চকবাজার, বাকলিয়া, খুলশী, বায়েজিদ, পাঁচলাইশ, চান্দগাঁও, পাহাড়তলী, আকবরশাহ, হালিশহর, ডবলমুরিং, বন্দর, ইপিজেড, পতেঙ্গা ও কর্ণফুলী থানাসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ বলছে, নগরে অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এমআরএএইচ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow