চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১৮ ছিনতাইকারীসহ গ্রেফতার ৩৮

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ অভিযান ‘অপারেশন এস-ড্রাইভে’ গত ২৪ ঘণ্টায় ১৮ জন ছিনতাইকারীসহ মোট ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুর থেকে রোববার (৮ মার্চ) সকাল পর্যন্ত নগরীর ১৬টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, চলমান অপারেশন ‘এস-ড্রাইভ’র অংশ হিসেবে নগরের বিভিন্ন এলাকায় অপরাধ দমনে এ অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশীদ বলেন, গ্রেফতারদের মধ্যে ১৮ জন ছিনতাইকারী, ৪ জন মাদক কারবারি, ৬ জন জুয়াড়ি ও কিশোর গ্যাংয়ের ১০ সদস্য রয়েছে। তিনি আরও জানান, গ্রেফতার ছিনতাইকারীদের মধ্যে সর্বোচ্চ পাঁচজন ডবলমুরিং থানা এলাকা থেকে ধরা পড়েছে। এছাড়া সদরঘাট, আকবরশাহ ও কর্ণফুলী থানা এলাকা থেকে চারজন করে এবং চান্দগাঁও থানা এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এমআরএএইচ/এমকেআর

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১৮ ছিনতাইকারীসহ গ্রেফতার ৩৮

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ অভিযান ‘অপারেশন এস-ড্রাইভে’ গত ২৪ ঘণ্টায় ১৮ জন ছিনতাইকারীসহ মোট ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার দুপুর থেকে রোববার (৮ মার্চ) সকাল পর্যন্ত নগরীর ১৬টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, চলমান অপারেশন ‘এস-ড্রাইভ’র অংশ হিসেবে নগরের বিভিন্ন এলাকায় অপরাধ দমনে এ অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশীদ বলেন, গ্রেফতারদের মধ্যে ১৮ জন ছিনতাইকারী, ৪ জন মাদক কারবারি, ৬ জন জুয়াড়ি ও কিশোর গ্যাংয়ের ১০ সদস্য রয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতার ছিনতাইকারীদের মধ্যে সর্বোচ্চ পাঁচজন ডবলমুরিং থানা এলাকা থেকে ধরা পড়েছে। এছাড়া সদরঘাট, আকবরশাহ ও কর্ণফুলী থানা এলাকা থেকে চারজন করে এবং চান্দগাঁও থানা এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এমআরএএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow