চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা, গ্রেফতার ৩

চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- কামরুজ্জামান লিটন বেপারি (৪০), আরিফুর রহমান সোহেল (৩৬) ও ফেরদৌস শাহীন (৫২)। সোমবার (১৫ জুন) সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, নিউমার্কেট এলাকায় তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তারা নিজেদের অবস্থান ও উদ্দেশ্য সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাদের বিনা পরোয়ানায় গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এমআরএএইচ/ইএ

চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা, গ্রেফতার ৩

চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- কামরুজ্জামান লিটন বেপারি (৪০), আরিফুর রহমান সোহেল (৩৬) ও ফেরদৌস শাহীন (৫২)।

সোমবার (১৫ জুন) সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, নিউমার্কেট এলাকায় তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তারা নিজেদের অবস্থান ও উদ্দেশ্য সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাদের বিনা পরোয়ানায় গ্রেফতার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমআরএএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow