চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু

চট্টগ্রাম নগর ও রাউজানে পৃথক দুই ঘটনায় সেপটিক ট্যাংকে নেমে চারজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরের কদমতলী ও রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আরও পড়ুন সাড়ে তিন মাসে হাম কাড়লো ৭ শতাধিক শিশুর প্রাণ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নগরের কদমতলী থানার ধনিয়ালাপাড়া এলাকায় নির্মাণাধীন এক ভবনের সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়। নিহতরা হলেন- নোয়াখালী সদর উপজেলার সাকিব এবং কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী এলাকার হৃদয় মিয়া (২৫)। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, ধনিয়ালাপাড়ার ছোট মসজিদ বাই লেইনে আমেরিকান বিল্ডিং ও লাকি ম্যানসনের পাশে নির্মাণাধীন একটি বহুতল ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে শ্বাসরোধে দুই শ্রমিক মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আরও পড়ুন মা ও ৩ বোনকে হত্যার ঘটনায় মামলা করলেন একমাত্র বেঁচে যাওয়া সিফাত একই সময়ে রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় সেপটিক ট্যাংক পরিষ

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু

চট্টগ্রাম নগর ও রাউজানে পৃথক দুই ঘটনায় সেপটিক ট্যাংকে নেমে চারজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৬ জুন) নগরের কদমতলী ও রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নগরের কদমতলী থানার ধনিয়ালাপাড়া এলাকায় নির্মাণাধীন এক ভবনের সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়। নিহতরা হলেন- নোয়াখালী সদর উপজেলার সাকিব এবং কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী এলাকার হৃদয় মিয়া (২৫)।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, ধনিয়ালাপাড়ার ছোট মসজিদ বাই লেইনে আমেরিকান বিল্ডিং ও লাকি ম্যানসনের পাশে নির্মাণাধীন একটি বহুতল ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে শ্বাসরোধে দুই শ্রমিক মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

একই সময়ে রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে আরও দুই শ্রমিকের মৃত্যু হয়। নিহতরা হলেন- প্রদীপ দাস ও সমীরণ দাস।

রাউজান থানা পুলিশ জানায়, সেপটিক ট্যাংকে কাজ করার সময় বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরোধে তাদের মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

দুই ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এমআরএএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow