চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেফতার

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত শীর্ষ ছিনতাইকারী শাফায়েতকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আগ্রাবাদ এক্সেস রোড ও আশপাশের এলাকায় একাধিক ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। রোববার (১২ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে হালিশহর থানার একটি টিম এসআই জাহিদের নেতৃত্বে অভিযান চালিয়ে ছোটপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, শাফায়েত ও তার সহযোগী বিজয় দীর্ঘদিন ধরে ওই এলাকায় সংঘবদ্ধভাবে ছিনতাই করে আসছিল। একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে আগ্রাবাদ এক্সেস রোড ও আশপাশের এলাকায় সক্রিয় অন্তত এক ডজন দুর্ধর্ষ ছিনতাইকারীর নাম উঠে আসে, যার মধ্যে শাফায়েতকে অন্যতম প্রধান হিসেবে চিহ্নিত করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, শাফায়েত ও তার দল মূলত ভ্যানচালক, গার্মেন্টস কর্মী এবং অফিসগামী সাধারণ মানুষকে লক্ষ্য করে ছিনতাই করতো। তাদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ জমা রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতার শাফায়েতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমআরএএইচ/এএমএ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেফতার

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত শীর্ষ ছিনতাইকারী শাফায়েতকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আগ্রাবাদ এক্সেস রোড ও আশপাশের এলাকায় একাধিক ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।

রোববার (১২ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে হালিশহর থানার একটি টিম এসআই জাহিদের নেতৃত্বে অভিযান চালিয়ে ছোটপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, শাফায়েত ও তার সহযোগী বিজয় দীর্ঘদিন ধরে ওই এলাকায় সংঘবদ্ধভাবে ছিনতাই করে আসছিল।

একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে আগ্রাবাদ এক্সেস রোড ও আশপাশের এলাকায় সক্রিয় অন্তত এক ডজন দুর্ধর্ষ ছিনতাইকারীর নাম উঠে আসে, যার মধ্যে শাফায়েতকে অন্যতম প্রধান হিসেবে চিহ্নিত করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শাফায়েত ও তার দল মূলত ভ্যানচালক, গার্মেন্টস কর্মী এবং অফিসগামী সাধারণ মানুষকে লক্ষ্য করে ছিনতাই করতো। তাদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ জমা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতার শাফায়েতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমআরএএইচ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow