চতুর্থ মেয়াদে মেটলাইফের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মুশফিকুর রহিম

চতুর্থবারের মতো মেটলাইফ বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জনপ্রিয় ক্রিকেটার মুশফিকুর রহিম।সম্প্রতি এ বিষয়ে মেটলাইফের সঙ্গে চুক্তি সই করেন মুশফিকুর রহিম। অনুষ্ঠানে মেটলাইফের চিফ মার্কেটিং অফিসার নওফেল আনোয়ারসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সোমবার (১৭ আগস্ট) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চুক্তির আওতায় মুশফিকুর রহিম আর্থিক সুরক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করবেন। পাশাপাশি মেটলাইফের বিভিন্ন বিমা পরিকল্পনা এবং ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপের ডিজিটাল সেবাগুলো সম্পর্কে গ্রাহকদের অবগত করবেন। এছাড়া বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নিজের সাফল্যের পেছনে থাকা শৃঙ্খলা, ফিটনেস রুটিন ও স্বাস্থ্যকর জীবনযাপনের অভিজ্ঞতাও তুলে ধরবেন স্বনামধন্য এই ক্রিকেটার। শারীরিক সুস্থতা, আর্থিক প্রস্তুতি এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তা একে অপরের সঙ্গে সম্পর্কিত। এই পার্টনারশিপের লক্ষ্য হচ্ছে ব্যক্তি ও পরিবারকে আরও স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করা এবং নিরাপদ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার বিষয়ে সচেতনতা

চতুর্থ মেয়াদে মেটলাইফের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মুশফিকুর রহিম

চতুর্থবারের মতো মেটলাইফ বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জনপ্রিয় ক্রিকেটার মুশফিকুর রহিম।

সম্প্রতি এ বিষয়ে মেটলাইফের সঙ্গে চুক্তি সই করেন মুশফিকুর রহিম। অনুষ্ঠানে মেটলাইফের চিফ মার্কেটিং অফিসার নওফেল আনোয়ারসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোমবার (১৭ আগস্ট) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চুক্তির আওতায় মুশফিকুর রহিম আর্থিক সুরক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করবেন। পাশাপাশি মেটলাইফের বিভিন্ন বিমা পরিকল্পনা এবং ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপের ডিজিটাল সেবাগুলো সম্পর্কে গ্রাহকদের অবগত করবেন।

এছাড়া বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নিজের সাফল্যের পেছনে থাকা শৃঙ্খলা, ফিটনেস রুটিন ও স্বাস্থ্যকর জীবনযাপনের অভিজ্ঞতাও তুলে ধরবেন স্বনামধন্য এই ক্রিকেটার।

শারীরিক সুস্থতা, আর্থিক প্রস্তুতি এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তা একে অপরের সঙ্গে সম্পর্কিত। এই পার্টনারশিপের লক্ষ্য হচ্ছে ব্যক্তি ও পরিবারকে আরও স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করা এবং নিরাপদ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার বিষয়ে সচেতনতা বাড়ানো।

নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে শুধু আর্থিক পরিকল্পনাই যথেষ্ট নয়, স্বাস্থ্যকর জীবনযাপনও সমান গুরুত্বপূর্ণ, এ বিষয়ে মানুষকে উৎসাহিত করতে একসঙ্গে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও মুশফিকুর রহিম।

এমএএস/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow