চবি শিক্ষার্থীকে সাইবার বুলিংয়ের অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে সাইবার বুলিংয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা সামাজিক মাধ্যমে সরব হয়ে উঠেছেন। শনিবার (২৩ মে) ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার’ নামের ফেসবুক গ্রুপে প্রকাশিত একটি পোস্টে বেনামি আইডি থেকে আপত্তিকর মন্তব্য করা নিয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আলী আহসান মুজাহিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের অরাজনৈতিক সংগঠন ‘ভয়েস অব স্টুডেন্টস’-এর জনসংযোগ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তাকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের একটি কর্মসূচিতেও অংশ নিতে দেখা গেছে বলে জানা যায়। ভুক্তভোগী শিক্ষার্থী পরে নিজের ফেসবুক পোস্টে দাবি করেন, যে আইডি থেকে মন্তব্য করা হয়েছে সেটির ব্যবহারকারী তার পরিচিত একজন এবং তারা বিভিন্ন কর্মসূচিতেও একসঙ্গে অংশ নিয়েছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর তিনি অভিযুক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন বলে দাবি করেন ভুক্তভোগী। অভিযুক্তর কাছে এ বিষয়ে বক্তব্য জানতে চেয়ে একাধিকবার কল করলেও সাড়া পাওয়া যায়নি। এ বিষয়ে ‘ভয়েস অব স্টুডেন্টস

চবি শিক্ষার্থীকে সাইবার বুলিংয়ের অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে সাইবার বুলিংয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা সামাজিক মাধ্যমে সরব হয়ে উঠেছেন।

শনিবার (২৩ মে) ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার’ নামের ফেসবুক গ্রুপে প্রকাশিত একটি পোস্টে বেনামি আইডি থেকে আপত্তিকর মন্তব্য করা নিয়ে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আলী আহসান মুজাহিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের অরাজনৈতিক সংগঠন ‘ভয়েস অব স্টুডেন্টস’-এর জনসংযোগ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তাকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের একটি কর্মসূচিতেও অংশ নিতে দেখা গেছে বলে জানা যায়।

ভুক্তভোগী শিক্ষার্থী পরে নিজের ফেসবুক পোস্টে দাবি করেন, যে আইডি থেকে মন্তব্য করা হয়েছে সেটির ব্যবহারকারী তার পরিচিত একজন এবং তারা বিভিন্ন কর্মসূচিতেও একসঙ্গে অংশ নিয়েছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর তিনি অভিযুক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন বলে দাবি করেন ভুক্তভোগী।

অভিযুক্তর কাছে এ বিষয়ে বক্তব্য জানতে চেয়ে একাধিকবার কল করলেও সাড়া পাওয়া যায়নি।

এ বিষয়ে ‘ভয়েস অব স্টুডেন্টস’ সংগঠনের পক্ষ থেকে আলী আহসান মোজাহিদকে তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে চবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ উদ্দিন বলেন, অভিযুক্ত ব্যক্তি সংগঠনের কোনো সক্রিয় কর্মী নন। বর্তমানে সে ‘ভয়েস অব স্টুডেন্টস’ নামের একটি সংগঠনের সঙ্গে যুক্ত। শিবিরের সঙ্গে তার সংশ্লিষ্টতা যাচাই করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। '

মোস্তাফিজুর রহমান/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow