চবি শিবিরের নতুন কমিটি ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ইতিহাস বিভাগের এমফিলের শিক্ষার্থী ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি এবং সেক্রেটারি ইসলামিক স্টাডিজ বিভাগের এমফিলের শিক্ষার্থী হাবিবউল্লাহ খালিদ নির্বাচিত হয়েছেন।  বৃহস্পতিবার (২৫ জুন) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে বুধবার শাখার সদস্যদের অংশগ্রহণে একটি সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সদস্যদের পরামর্শের ভিত্তিতে শাখা সভাপতি ইব্রাহিম হোসেন রনি সেক্রেটারি পদে হাবিবউল্লাহ খালিদকে মনোনীত করেন। ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। উল্লেখ্য, সমাবেশে ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য শাখার আংশিক কমিটি ঘোষণার অংশ হিসেবে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা ইব্রাহিম হোসেন রনিকে সভাপতি হিসেবে বহাল রাখার ঘোষণা দেন। একই সঙ্গে সেক্রেটারি পদে মনোনয়নের জন্য সদস্যদের মতামত আহ্বান করেন। পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে হাবিবউল্লাহ খালিদকে চট্টগ্র

চবি শিবিরের নতুন কমিটি ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ইতিহাস বিভাগের এমফিলের শিক্ষার্থী ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি এবং সেক্রেটারি ইসলামিক স্টাডিজ বিভাগের এমফিলের শিক্ষার্থী হাবিবউল্লাহ খালিদ নির্বাচিত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৫ জুন) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে বুধবার শাখার সদস্যদের অংশগ্রহণে একটি সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সদস্যদের পরামর্শের ভিত্তিতে শাখা সভাপতি ইব্রাহিম হোসেন রনি সেক্রেটারি পদে হাবিবউল্লাহ খালিদকে মনোনীত করেন।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

উল্লেখ্য, সমাবেশে ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য শাখার আংশিক কমিটি ঘোষণার অংশ হিসেবে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা ইব্রাহিম হোসেন রনিকে সভাপতি হিসেবে বহাল রাখার ঘোষণা দেন। একই সঙ্গে সেক্রেটারি পদে মনোনয়নের জন্য সদস্যদের মতামত আহ্বান করেন।

পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে হাবিবউল্লাহ খালিদকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow