চবিতে ছাত্রদল নেতাকে বহিষ্কার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সংলগ্ন ২ নম্বর গেট এলাকায় আপত্তিকর অবস্থায় আটক হওয়ার ঘটনায় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাকিফকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (২৪ মে) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাকিফকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow