চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর মোটরসাইকেল শোডাউনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার (২২ জুন) ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ক্যাম্পাসজুড়ে আলোচনা শুরু হয়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শহীদ মিনার ও রেলক্রসিং এলাকায় ৭-৮টি মোটরসাইকেল নিয়ে কয়েকজনকে শোডাউন দিতে দেখা যায়। এসময় ছাত্রলীগের নেতা-কর্মীদের ‘মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস’, ‘শেখ শেখ মুজিব’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দিতে শোনা যায়। ভিডিওতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবরার শাহরিয়ার বলেন, ‌‘আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা দিয়েছিলাম, আমরা ফিরে আসবো। আমরা কথা রেখেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কোনোদিন জামায়াত-শিবিরের রাজাকারদের মিনি ক্যান্টনমেন্ট বা আঁতুড়ঘর হতে দেবো না।’ এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আমি দেখেছি। তবে ভিডিওটি কখন করা হয়েছে, তা এখনই নিশ্চিত

চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর মোটরসাইকেল শোডাউনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার (২২ জুন) ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ক্যাম্পাসজুড়ে আলোচনা শুরু হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শহীদ মিনার ও রেলক্রসিং এলাকায় ৭-৮টি মোটরসাইকেল নিয়ে কয়েকজনকে শোডাউন দিতে দেখা যায়।

এসময় ছাত্রলীগের নেতা-কর্মীদের ‘মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস’, ‘শেখ শেখ মুজিব’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দিতে শোনা যায়।

ভিডিওতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবরার শাহরিয়ার বলেন, ‌‘আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা দিয়েছিলাম, আমরা ফিরে আসবো। আমরা কথা রেখেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কোনোদিন জামায়াত-শিবিরের রাজাকারদের মিনি ক্যান্টনমেন্ট বা আঁতুড়ঘর হতে দেবো না।’

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আমি দেখেছি। তবে ভিডিওটি কখন করা হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। সত্যতা নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এমএমআরআর/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow