চবিতে ফের ‘কিং কোবরা’ উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মাত্র একদিনের ব্যবধানে আবারও একটি বিষাক্ত কিং কোবরা প্রজাতির সাপ উদ্ধার করা হয়েছে।  রোববার (১২ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ এলাকা থেকে ১২ ফুট দৈর্ঘ্যের বিশাল আকৃতির এই সাপটি উদ্ধার করে ‘সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেক বাইট অ্যাওয়ারনেস (থ্রিএসএ)’। থ্রিএসএ সূত্র জানায়, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা সাপটি দেখতে পেয়ে জরুরি হেল্পলাইনে কল দেন। খবর পেয়ে উদ্ধারকারী টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় ৩০ মিনিটের শ্বাসরুদ্ধকর প্রচেষ্টার পর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। উদ্ধার হওয়া কিং কোবরাটির ওজন প্রায় ৬ কেজি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বারবার কিং কোবরা দেখা দেওয়ার কারণ ব্যাখ্যা করে সংগঠনের উপদেষ্টা ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহীম খলিল আল হায়দার বলেন, ক্যাম্পাসের পশ্চিম পাশের পাহাড়গুলোতে বন বিভাগ ও স্থানীয়দের দখল এবং চাষাবাদসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের কারণে সাপের স্বাভাবিক আবাসস্থল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপগুলো লোকালয়ে চলে আসছে।  উল্লেখ্য, এর আগে গত শুক্রবার বিশ্

চবিতে ফের ‘কিং কোবরা’ উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মাত্র একদিনের ব্যবধানে আবারও একটি বিষাক্ত কিং কোবরা প্রজাতির সাপ উদ্ধার করা হয়েছে। 

রোববার (১২ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ এলাকা থেকে ১২ ফুট দৈর্ঘ্যের বিশাল আকৃতির এই সাপটি উদ্ধার করে ‘সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেক বাইট অ্যাওয়ারনেস (থ্রিএসএ)’।

থ্রিএসএ সূত্র জানায়, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা সাপটি দেখতে পেয়ে জরুরি হেল্পলাইনে কল দেন। খবর পেয়ে উদ্ধারকারী টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় ৩০ মিনিটের শ্বাসরুদ্ধকর প্রচেষ্টার পর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। উদ্ধার হওয়া কিং কোবরাটির ওজন প্রায় ৬ কেজি।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বারবার কিং কোবরা দেখা দেওয়ার কারণ ব্যাখ্যা করে সংগঠনের উপদেষ্টা ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহীম খলিল আল হায়দার বলেন, ক্যাম্পাসের পশ্চিম পাশের পাহাড়গুলোতে বন বিভাগ ও স্থানীয়দের দখল এবং চাষাবাদসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের কারণে সাপের স্বাভাবিক আবাসস্থল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপগুলো লোকালয়ে চলে আসছে। 

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ঝর্ণা এলাকা থেকে ৮ ফুট দৈর্ঘ্যের একটি কিং কোবরা উদ্ধার করা হয়েছিল। একের পর এক বিষাক্ত সাপ উদ্ধারের ঘটনায় ক্যাম্পাস ও আবাসিক এলাকাগুলোতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow