চবিতে শিক্ষকদের দুই বাস বন্ধ করে দেওয়ায় বেড়েছে কাজের গতি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক বাসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। দুই বাস বন্ধ করে দেওয়ায় ক্যাম্পাসে অতিরিক্ত সময় থাকতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা। এতে বেড়েছে একাডেমিক কাজের গতি। শুধু তাই নয়, কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে ইলেকট্রনিক হাজিরা। পাশাপাশি বিভিন্ন দপ্তর ও আবাসিক হলে আকস্মিক পরিদর্শনের কারণে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে সময়ানুবর্তিতা ও জবাবদিহিতা বেড়েছে বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা। আরও পড়ুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় / ছাত্রদল-শিবিরের প্রতিবাদে সিনেট সভায় যেতে পারেননি আওয়ামীপন্থি শিক্ষকরা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শহর থেকে ক্যাম্পাসমুখী সকাল সাড়ে ১০টার শিক্ষক বাসটি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ওই বাসে যাতায়াতকারী শিক্ষকদের এখন তুলনামূলক আগে ক্যাম্পাসে আসতে হচ্ছে। এতে দিনের শুরু থেকেই বিভাগ ও নিজ নিজ কর্মস্থলে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত হচ্ছে এবং নিয়মিত ক্লাস নেওয়ার সুযোগ বাড়ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক জাগো নিউজকে বলেন, ‘সকাল সাড়ে ১০টার বাসটি চালু থাকায় অনেক শিক্ষক ওই সময়ের পর ক্যাম্পাসে আসতেন। বাসটি বন্ধ হওয়ায় এখন তুলনা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক বাসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। দুই বাস বন্ধ করে দেওয়ায় ক্যাম্পাসে অতিরিক্ত সময় থাকতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা। এতে বেড়েছে একাডেমিক কাজের গতি।
শুধু তাই নয়, কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে ইলেকট্রনিক হাজিরা। পাশাপাশি বিভিন্ন দপ্তর ও আবাসিক হলে আকস্মিক পরিদর্শনের কারণে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে সময়ানুবর্তিতা ও জবাবদিহিতা বেড়েছে বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় / ছাত্রদল-শিবিরের প্রতিবাদে সিনেট সভায় যেতে পারেননি আওয়ামীপন্থি শিক্ষকরা
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শহর থেকে ক্যাম্পাসমুখী সকাল সাড়ে ১০টার শিক্ষক বাসটি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ওই বাসে যাতায়াতকারী শিক্ষকদের এখন তুলনামূলক আগে ক্যাম্পাসে আসতে হচ্ছে। এতে দিনের শুরু থেকেই বিভাগ ও নিজ নিজ কর্মস্থলে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত হচ্ছে এবং নিয়মিত ক্লাস নেওয়ার সুযোগ বাড়ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক জাগো নিউজকে বলেন, ‘সকাল সাড়ে ১০টার বাসটি চালু থাকায় অনেক শিক্ষক ওই সময়ের পর ক্যাম্পাসে আসতেন। বাসটি বন্ধ হওয়ায় এখন তুলনামূলক আগে ক্যাম্পাসে আসতে হচ্ছে। এতে ক্লাসের সময় ঠিক রাখা সহজ হচ্ছে। শিক্ষার্থীদের সময়মতো ক্লাস নেওয়ার পাশাপাশি তাদের একাডেমিক বিষয়েও সময় দেওয়া সম্ভব হচ্ছে।’
অন্যদিকে ক্যাম্পাস থেকে শহরগামী দুপুর দেড়টার শিক্ষক বাসটিও বন্ধ করা হয়েছে। এতে দুপুরের পর দ্রুত ক্যাম্পাস ছাড়ার পরিবর্তে শিক্ষকরা আরও কিছু সময় কর্মস্থলে থাকছেন। ফলে পাঠদানে বেশি সময় পাচ্ছেন শিক্ষকরা।
কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইলেকট্রনিক থাম্ব ও অনলাইন হাজিরা চালু থাকায় কর্মস্থলে উপস্থিতি ও কর্মঘণ্টার হিসাব সহজে যাচাই করা যাচ্ছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর, অফিস ও আবাসিক হলে উপাচার্যের আকস্মিক পরিদর্শনের কারণেও শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের মধ্যে দায়িত্ব পালনে সতর্কতা বেড়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. আল-আমীন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেন ক্যাম্পাসে বেশিক্ষণ থাকেন এবং পাঠদানে বেশি সময় দিতে পারেন, সেজন্য বাস চলাচলের সময় পরিবর্তন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কর্মকর্তাদের সঠিক সময়ে উপস্থিত এবং কাজে ফাঁকি বন্ধ করতে ডিজিটাল হাজিরা সিস্টেম চালু করা হয়েছে। মূলত বিশ্ববিদ্যালয়ের সবকিছু একটি নিয়মের মধ্যে নিয়ে আসাটাই আমাদের পরিকল্পনা।’
এমএমআরআর/এসআর/জেআইএম
What's Your Reaction?
