চবিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা এক্সপো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা, আন্তর্জাতিক স্কলারশিপ ও বৈশ্বিক ক্যারিয়ার সম্ভাবনা নিয়ে নির্ভরযোগ্য তথ্য প্রদানের লক্ষ্যে দুই দিনব্যাপী ‘আন্তর্জাতিক এডুকেশন এক্সপো-২০২৬’ আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও এডুম্যাক্স কনসালট্যান্সি। রোববার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি। সংবাদ সম্মেলনে ভিপি বলেন, আগামী ১১ ও ১২ আগস্ট চবির বুদ্ধিজীবী চত্বরে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ শিক্ষা এক্সপো অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং অভিজ্ঞ শিক্ষা ও ক্যারিয়ার কনসালট্যান্টদের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি মতবিনিময় ও পরামর্শ গ্রহণের সুযোগ থাকবে। কনসালট্যান্টদের জন্য ১৪টি বুথ থাকবে, যেখানে বিভিন্ন দেশের স্কলারশিপ অনুযায়ী পরামর্শ দেওয়া হবে। আরও পড়ুন চবির সিনেট সভায় ৫০৩ কোটি টাকার বাজেট অনুমোদন সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শিক্ষার্থীরা এক্সপোতে তাদের পছন্দের স্কলারশিপ সম্পর্কে জানতে ওয়ান-টু-ওয়ান কাউন্
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা, আন্তর্জাতিক স্কলারশিপ ও বৈশ্বিক ক্যারিয়ার সম্ভাবনা নিয়ে নির্ভরযোগ্য তথ্য প্রদানের লক্ষ্যে দুই দিনব্যাপী ‘আন্তর্জাতিক এডুকেশন এক্সপো-২০২৬’ আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও এডুম্যাক্স কনসালট্যান্সি।
রোববার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি।
সংবাদ সম্মেলনে ভিপি বলেন, আগামী ১১ ও ১২ আগস্ট চবির বুদ্ধিজীবী চত্বরে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ শিক্ষা এক্সপো অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং অভিজ্ঞ শিক্ষা ও ক্যারিয়ার কনসালট্যান্টদের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি মতবিনিময় ও পরামর্শ গ্রহণের সুযোগ থাকবে। কনসালট্যান্টদের জন্য ১৪টি বুথ থাকবে, যেখানে বিভিন্ন দেশের স্কলারশিপ অনুযায়ী পরামর্শ দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শিক্ষার্থীরা এক্সপোতে তাদের পছন্দের স্কলারশিপ সম্পর্কে জানতে ওয়ান-টু-ওয়ান কাউন্সেলিংয়ের সুযোগ পাবেন। এর মাধ্যমে বিদেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়া, ভিসা প্রসিডিউর, বিষয় ও বিশ্ববিদ্যালয় নির্বাচন, প্রোফাইল অ্যাসেসমেন্ট, ফান্ড সিকিউরিটি এবং উচ্চশিক্ষার প্রস্তুতি ও আবেদন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে। এছাড়া ৩০০-এর অধিক শিক্ষার্থীর জন্য ফ্রি আইইএলটিএস এর সুযোগ রাখা হয়েছে।
এছাড়াও এক্সপোর দ্বিতীয় দিন (১২ আগস্ট) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক স্কলারশিপ বিষয়ে ‘আন্তর্জাতিক শিক্ষা সেমিনার’ নামে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. মো. আশিকুর রহমান। তিনি বর্তমানে রিজিওনাল ম্যানেজার (এশিয়া), ইরাসমাস এবং সাবেক সভাপতি, ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ ফোকাল পয়েন্ট নেটওয়ার্ক।
চাকসু ভিপি বলেন, সেমিনারে বিদেশে উচ্চশিক্ষা, আন্তর্জাতিক স্কলারশিপের সুযোগ, বিশেষ করে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ, আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় প্রস্তুতি এবং শিক্ষার্থীদের প্রোফাইল উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় উপহারেরও ব্যবস্থা থাকবে।
এমএমআরআর/এসজেডএইচ/জেআইএম
What's Your Reaction?
