চবিতে ১২ ফুট লম্বা কিং কোবরা সাপ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১২ ফুট লম্বা ‌‘কিং কোবরা’ প্রজাতির একটি সাপ উদ্ধার করেছে সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেক বাইট অ্যাওয়ারনেসর (থ্রিএসএ) সদস্যরা। রোববার (১২ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা অনুষদ সংলগ্ন এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, কিং কোবরা সাপটি দেখতে পেয়ে পুরাতন কলা অনুষদের নাট্যকলা বিভাগের এক শিক্ষার্থী সংগঠনের হেল্পলাইন নম্বরে কল করেন। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে সাপটি নিরাপদে উদ্ধার করে। এ বিষয়ে থ্রিএসএ’র উপদেষ্টা ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহীম খলিল আল হায়দার বলেন, বিশ্ববিদ্যালয় এলাকায় একাধিকবার কিং কোবরা দেখা যাওয়ার পেছনে পরিবেশগত কারণ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশের পাহাড়গুলো বন বিভাগ ও স্থানীয়দের দখলে রয়েছে। ফলে সাপ লোকালয়ে চলে আসছে। আজকের উদ্ধারকৃত সাপটি আমাদের কাছে গবেষণার জন্য রাখা হয়েছে। তারপর বনে অবমুক্ত করা হবে। মোস্তাফিজুর রহমান/কেএইচকে/এমএস

চবিতে ১২ ফুট লম্বা কিং কোবরা সাপ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১২ ফুট লম্বা ‌‘কিং কোবরা’ প্রজাতির একটি সাপ উদ্ধার করেছে সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেক বাইট অ্যাওয়ারনেসর (থ্রিএসএ) সদস্যরা।

রোববার (১২ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা অনুষদ সংলগ্ন এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, কিং কোবরা সাপটি দেখতে পেয়ে পুরাতন কলা অনুষদের নাট্যকলা বিভাগের এক শিক্ষার্থী সংগঠনের হেল্পলাইন নম্বরে কল করেন। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে সাপটি নিরাপদে উদ্ধার করে।

এ বিষয়ে থ্রিএসএ’র উপদেষ্টা ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহীম খলিল আল হায়দার বলেন, বিশ্ববিদ্যালয় এলাকায় একাধিকবার কিং কোবরা দেখা যাওয়ার পেছনে পরিবেশগত কারণ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশের পাহাড়গুলো বন বিভাগ ও স্থানীয়দের দখলে রয়েছে। ফলে সাপ লোকালয়ে চলে আসছে। আজকের উদ্ধারকৃত সাপটি আমাদের কাছে গবেষণার জন্য রাখা হয়েছে। তারপর বনে অবমুক্ত করা হবে।

মোস্তাফিজুর রহমান/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow